চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সমস্যা’র ভেতরে জয়ের প্রস্তুতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ১৬, মে ২০১৭
স্পোর্টস
A A

হোটেল থেকে মাঠে যেতে বিপত্তি। বিপত্তি খাওয়া-দাওয়ায়। অনুশীলনে। ত্রিদেশীয় সিরিজ খেলতে যেয়ে এমন পরিস্থিতির মুখে পড়লেও বাংলাদেশ দল বসে নেই। দলপতি মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, তারা চেষ্টা করছেন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই প্রস্তুত হওয়ার।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ বুধবার। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আয়ারল্যান্ডে এখন বৃষ্টি হচ্ছে যখন-তখন। প্রথম ম্যাচ তো পরিত্যক্তই হয়ে যায়। মঙ্গলবারও অনুশীলনের সময় শো-শো বাতাসের চাপ ছিল। আকাশ ছিল গোমড়া।

ডাবলিনের ক্লনটার্ফ বাংলাদেশের জন্য স্মৃতিবিজড়িত এক মাঠ। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যেয়ে এই মাঠে নেমেছিল টাইগাররা। ম্যাচটি ছিল মাঠটিরই অভিষেক ওয়ানডে।

‘কন্ডিশন, সুযোগ-সুবিধা আপ টু দ্য মার্ক ছিল না। তবু আমরা প্রস্তুতি নিয়েছি। প্রতিটি ম্যাচই আমরা জয়ের জন্য খেলতে নামি।’ অনুশীলনের পর বলেন মাশরাফি।

নিউজিল্যান্ড ম্যাচে স্বাভাবিকভাবেই অধিনায়ক থাকছেন না সাকিব। ফিরছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি। ২০১৫ বিশ্বকাপে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষেই মাশরাফির নিষেধাজ্ঞায় অধিনায়কত্ব করতে হয়েছিল সাকিবকে। তাতে জেতা হয়নি। স্মরণীয় এক বিশ্বকাপ যাত্রায় ম্যাচটা খুব কাছে যেয়ে হেরে বসেছিল টাইগাররা। গত কিউই সফরে সবকটি ম্যাচ হারের স্মৃতি তো টাটকাই। মাশরাফি এবার আত্মবিশ্বাসী, ‘সেট হতে পারলে এই ধরনের উইকেটে ২৭০ থেকে ৩০০ রান করা সম্ভব। আগের উইকেটের সঙ্গে এই উইকেটের পার্থক্য এখনও দেখতে পাইনি।’

বৃষ্টির কথা মাথায় রেখে মাশরাফি বলছেন, ‘যে কয়দিন আমরা এখানে খেলেছি বা প্র্যাকটিস করেছি, আবহাওয়া আসলে ঠিক থাকে না। হঠাৎ করে একটু বৃষ্টি হয়, বাতাস হয়। আবার কখনও রোদ হয়। তো এই কন্ডিশনে আমাদের অ্যাডজাস্ট করে খেলতে হবে। মেন্টালি আমরা সেভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি।’

Reneta

প্রথম ম্যাচের উইকেটে ঘাস ছিল। দ্বিতীয় ম্যাচে অতটা থাকবে না বলে ধারণা মাশরাফির, ‘প্রথম ম্যাচ যদি দেখেন, তাহলে পরিষ্কার দেখতে পাবেন অনেক ঘাস ছিল উইকেটে। এখানে হয়তো অতটা থাকবে না।’

মাশরাফি জানান একাদশে খুব একটা চেঞ্জ আসবে না, ‘আমাদের অত চেঞ্জের কিছু নেই। যেটা হবে আমি ক্যাপ্টেন আসাতে হয়তো একটা চেঞ্জ করতে হবে।’

ভিডিওতে বাংলাদেশের প্রস্তুতি:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT