চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমলিঙ্গের বিয়ের বৈধতা বিতর্কে সংসদের ভেতরেই বিয়ের প্রস্তাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
বাংলাদেশ সংসদে আলোচনা চলাকালে একজন সংসদ সদস্য ভাবনায় ডুবে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সমলিঙ্গের বিয়ের বৈধতা বিষয়ক এক সংসদীয় বিতর্কে অংশ নিয়েছিলেন টিম উইলসন। অস্ট্রেলিয়ার লিবারেল পার্টি ও সংসদের নিম্ন কক্ষের এই সদস্য সেসময়ই বিয়ের প্রস্তাব দেন তার পার্টনারকে। আর তাতে সহাস্যে রাজি হয়ে যান রিয়ান বলগার। অন্যান্য সংসদসহ স্পিকারের অভিনন্দনে সিক্ত হন এই জুটি।

হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এ সোমবার বিলটির উপর আলোচনা শুরু হয়। ৭৭ জন সংসদ সদস্য এই বিলের উপর বক্তব্য রাখবেন, যাদের একজন উইলসন। গুরুত্বপূর্ণ কোন সংশোধনী আনা না হলে, এই সপ্তাহেই বিলটির উপর ভোট গ্রহণের কথা রয়েছে। পাঁচ দিন আগে সিনেটে বিলটি পাস হয়েছিলো।

সংসদীয় বিতর্কে দাড়িয়ে বিয়ের প্রস্তাব দেওয়া প্রথম ব্যক্তি উইলসন, কর্মকর্তারা এমনটি জানান। এসময় পাবলিক গ্যালারিতে বসে থাকা রিয়ান উচ্চস্বরে ‘হ্যাঁ’ বলেন। নয় বছর ধরে তাদের সম্পর্ক ছিলো।

অস্ট্রেলিয়ান সংসদে প্রথমবারের মতো সদস্য প্রস্তাব দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবেগপ্রবণ উইলসন বলেন, “প্রথম বক্তব্যে, আমাদের বাম হাতে থাকা আংটি দিয়ে বন্ধনের সংজ্ঞা দিয়েছিলাম। আমরা যা জিজ্ঞেস করতে পারি না, তার জবাব এগুলো (আংটিগুলো)। এখন শুধু একটা কাজই বাকি। রিয়ান প্যাট্রিক বলগার, তুমি কি আমাকে বিয়ে করবে?”

এই প্রশ্নের পরপরই উল্লাস, প্রশংসার বৃষ্টি শুরু হয়। স্পিকার এই জুটিকে অভিনন্দন জানান। এর আগেই তিনি নিশ্চিত করেন বলগারের ‘হ্যাঁ’ জবাব সংসদের তর্কবিতর্কের মুদ্রিত বিবরণীতে অফিসিয়ালি রেকর্ড করা হয়েছে।

ইতিবাচক জবাব দিলেন রিয়ান বলগার। তাকে পিঠ চাপড়ে অভিনন্দন জানাচ্ছেন পাশে বসা একজন।
ইতিবাচক জবাব দিলেন রিয়ান বলগার। তাকে পিঠ চাপড়ে অভিনন্দন জানাচ্ছেন পাশে বসা একজন।

সমলিঙ্গের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা জাতীয় বিতর্ককে নিজেদের সম্পর্কের ‘সুর’ বলে অভিহিত করেন উইলসন।

এর আগে, এই সরকারদলীয় সাংসদ একজন সমকামী কিশোর হিসেবে বেড়ে উঠার অভিজ্ঞতার কথা বলেন। সমকামীতাকে ঘিরে থাকা কালিমার সাথে সংগ্রামের কথা বলেন।

তিনি বলেন, “কলঙ্ক এবং প্রথার হৃদয়ে বিদ্ধ করা এক পেরেক এই বিল।”

কনজারভেটিভ রাজনীতিকরা এই বিলের সংশোধনীর প্রস্তাব দিবেন বলে প্রত্যাশিত। সমলিঙ্গের বিয়ে পড়ানোতে অস্বীকৃতি জানানোর ক্ষেত্রে পাদ্রীকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করতে পারেন তারা। অবশ্য এই ধরণের সংশোধনী গত সপ্তাহে সিনেট তাদের বিতর্কে বাতিল করে দিয়েছিলো।

গত মাসে, অস্ট্রেলিয়ানরা এক জাতীয় ভোটে সমলিঙ্গের বিয়ের ব্যাপারে সমর্থন জানায়। ৬২ শতাংশ মানুষ এর পক্ষে ভোট দেন,  বিপক্ষে ছিলো ৩৮ শতাংশ।

ট্যাগ: অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে অভিযোগে অপুর ঘরে শাকিবের ডিভোর্স লেটার

পরবর্তী

চমক নিয়ে জানুয়ারিতে আসছে নোকিয়া ৯

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চমক নিয়ে জানুয়ারিতে আসছে নোকিয়া ৯

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছন্দে থাকা তামিমদের প্লেঅফ প্রতিপক্ষ কে?

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT