চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে অভিযোগে অপুর ঘরে শাকিবের ডিভোর্স লেটার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
শাকিব-অপুর ডিভোর্স

শাকিবের সঙ্গে গোপন প্রেম, বিয়ে ও সন্তান জন্মের বিষয় নিয়ে রীতিমত চমক সৃষ্টি করে চলতি বছরের এপ্রিলে সংবাদের শিরোনামে আসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরপর নানা কারণে বেশ কয়েকবার সংবাদের শিরোনাম হয়েছেন বাস্তবের এই জুটি।

তবে এবার শোনা যাচ্ছে রূপালি ও বাস্তবের এই জুটির মধ্যে ঘটতে যাচ্ছে বিচ্ছেদ। যদিও এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এই দুই তারকা অভিনেতা-অভিনেত্রীর তরফ থেকে জানানো হয়নি। তবে অপুর বাসায় শাকিবের ডিভোর্স লেটার পাঠানোর বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন শাকিবের আইনজীবী সিরাজুল ইসলাম। যেসব অভিযোগে স্ত্রী অপু বিশ্বাসকে শাকিব তালাক দিচ্ছেন, সে বিষয়গুলোও তিনি জানিয়েছেন।

গেল মাসেই প্রথম অপুকে তালাক দেয়ার খবরটি চাউড় হয়েছিল। কিন্তু সেসময় মিডিয়াকে কিছু জানাতে রাজি হননি শাকিব। এমনকি অপু বিশ্বাস নিজেও একটি সংবাদ সম্মেলন করে ডিভোর্সের বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন। তবে শাকিবের আইনজীবী সিরাজুল ইসলাম শাকিবের ডিভোর্স লেটার পাঠানোর বিষয়টির কথা নিশ্চিত করে জানান, তালাকনামায় অপুর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ রয়েছে শাকিবের।

তবে এরমধ্যে প্রধান দুটি অভিযোগের কথা উল্লেখ করে সিরাজুল ইসলাম বলেন,ডিভোর্সের নোটিশে দুটি কারণ দেখিয়েছেন শাকিব। প্রথম অভিযোগ হিসেবে তিনি উল্লেখ করেছেন, অপু তাদের সন্তানকে বাসার কাজের লোকের কাছে রেখে, কথিত বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছিলেন। আরেকটি অভিযোগ, অপু শাকিবের নির্দেশ মেনে চলেন না। আর এই কারণেই তিনি বিচ্ছেদ চাইছেন।

গেল মাসের ২২ তারিখে আইনজীবী সিরাজুল ইসলামের সঙ্গে কথা দাম্পত্য সমস্যা নিয়ে কথা বলে এমন সিদ্ধান্তে আসেন বলেও জানান তিনি। আগামি নব্বই দিনের মধ্যে তাদের একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে। ইচ্ছে করলে অপু বিশ্বাস এই তালকানামাকে চ্যালেঞ্জও জানাতে পারেন, এবং এটাও নব্বই দিনের মধ্যেই করতে হবে।

এদিকে ডিভোর্স বিষয়ে কথা বলতে সোমবার বিকাল থেকেই চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তার বাসার সামনেও ভিড় করেছিল সংবাদ কর্মীরা, তাদের সঙ্গেও সাক্ষাৎ করেননি তিনি। অন্যদিকে শাকিব খান ‘নোলক’ নামের একটি ছবির শুটিংয়ে বর্তমানে রয়েছেন ভারতের হায়দরাবাদে।

Reneta

গেল মাসের ২০ তারিখে ‘চালবাজ’-এর শুটিং করে ভারত থেকে ফিরে ছেলে আব্রাম খান জয়কে দেখতে অপুর নিকেতনের বাসায় আসেন শাকিব খান। বাসায় এসে তার ছেলে আব্রাম খান জয়কে ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এসময় মা অপু বিশ্বাসের দায়িত্ববোধকেও প্রশ্নবিদ্ধ করতে দেখা গেছে শাকিবকে। শুধু তাই না, ধারনা করা হচ্ছে ছেলেকে তালাবদ্ধ অবস্থায় দেখে বিষয়টি মানতে পারেননি শাকিব। আর সেসময়ই অপুকে ডিভোর্সের সিদ্ধান্ত নেন, এবং আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন। তবে অপু এ বিষয়টি অস্বীকার করেন। তার দাবী, তিনি ছেলেকে উপযুক্ত মানুষের কাছে রেখেই চিকিৎসার জন্য ভারতে যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসচালবাজজয়শাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT