চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমর্থকদের ‘সেরা’ একাদশে নেই নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ইউরোপীয় ফুটবল ভক্তদের বানানো ২০১৭ সালের সেরা একাদশে ক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসির পাশে জায়গা হয়নি বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমারের।

নেইমার গত বছর এই একাদশে ছিলেন। চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা ভক্তদের মন ভেঙে ২২২ মিলিয়নে পাড়ি জমান পিএসজিতে। আর এতেই ব্রাজিলিয়ান তারকার জনপ্রিয়তায় ভাটা পড়লো কিনা কে জানে!

একাদশটিতে রিয়াল মাদ্রিদের জয়জয়কার। লস ব্লাঙ্কোসদের পাঁচজন খেলোয়াড় জায়গা পেয়েছেন।

নেইমারকে বাদ দিয়ে ভক্তরা মেসি-রোনালদোদের আক্রমণভাগের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন চেলসির এডেন হ্যাজার্ডকে। মাঝমাঠে জায়গা হয়েছে ম্যানসিটির কেভিন ডি ব্রুইন এবং রিয়ালের দুই খেলোয়াড় টনি ক্রুজ ও লুকা মদ্রিচের।

রক্ষণেও প্রাধান্য রিয়ালের খেলোয়াড়দের। মার্সেলোর সঙ্গে আছেন সার্জিও রামোস। নেইমার না পেলেও জুভেন্টাসের হয়ে ২০১৬-১৭ মৌসুমে দারুণ পারফরম্যান্স করে একাদশে আছেন তারই স্বদেশী ও বর্তমান ক্লাবসতীর্থ দানি আলভেজ। চলতি মৌসুমে এসি মিলানে নাম লেখানো জর্জিও কিয়েল্লিনি আছেন সেরা ডিফেন্ডারের তালিকায়। আর গোলরক্ষক হিসেবে অবধারিতভাবে আছেন জুভেন্টাসের জিওনলুইজি বুফন।

সেরা একাদশ নির্বাচনে ভক্তদের অংশগ্রহণটা এবার বেশ সাড়াই ফেলেছে। ইউরোপ থেকে ৮৭ লাখ ৭৯ হাজার ৬৩৯ জন ফুটবলপ্রেমী অংশ নেন এবারের নির্বাচনে।

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোনেইমারলিওনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঠ্যপুস্তকে ‘সংবাদ সজ্ঞানতা ও সংবাদবোধ’ অধ্যায় যোগ করার সুপারিশ

পরবর্তী

দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্তির চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

পরবর্তী

দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্তির চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

স্বাধীনতা কাপে ‘গ্রুপ অফ ডেথে’ দুই আবাহনী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT