চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমতায় ফেরার চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ম্যাচে বাংলাদেশের চ্যালেঞ্জ ছিল নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের দেখা পাওয়া। দ্বিতীয় ম্যাচে আরও একটি চ্যালেঞ্জ যোগ হয়েছে। এবার টাইগারদের সামনে কিউইদের মাটিতের প্রথম ম্যাচ জয়ের সঙ্গে যোগ হয়েছে সিরিজে সমতায় ফেরার চ্যালেঞ্জ। শনিবার ক্রাইস্টচার্চে এই চ্যালেঞ্জের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ভোর ৪টায়।

প্রথম ম্যাচে স্বাগতিক বোলারদের মোকাবেলা করতে হিমসিম খেতে হয়েছে বাংলাদেশকে। বোলাররাও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারেননি।

নেপিয়ার থেকে ক্রাইস্টচার্চের কন্ডিশন আরও বিরূপ। সেখানে কনকনে ঠাণ্ডার সঙ্গে আছে বাতাসও। ফলে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করাটা বাংলাদেশের জন্য কঠিনই হতে পারে।

Banglabid

নেপিয়ারে ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন ও ম্যাট হেনরির বোলিংয়ের সামনে খাবি খেয়েছেন তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহরা। আর ব্যাট হাতে বাংলাদেশকে ভুগিয়েছেন ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি পাওয়া মার্টিন গাপটিল। তার সঙ্গে ছিলেন হেনরি নিকোলস ও রস টেলর। সব মিলিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নে নিউজিল্যান্ড।

আগের ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেমন রানের জন্য হাসফাস করেছেন, তেমনি বোলাররাও। অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মোটামুটি ভালো বল করলেও সাকিব আল হাসানের ১০ ওভার মিস করেছে বাংলাদেশ। মাঠের কন্ডিশনের কথা মাথায় রেখে এই ম্যাচে তাই পেস আক্রমণে যুক্ত হতে পারে রুবেল হোসেন। তবে উইনিং কন্ডিশন ভাঙবে না কিউইরা।

এই ম্যাচে স্পটলাইটে থাকবেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে বিপদে ফেলতে পারেন তামিমদের। বিশেষ করে ক্রাইস্টাচার্চের মতো পিচ ও কন্ডিশনে।

Reneta

বাংলাদেশের দিকে চোখ থাকবে মোহাম্মদ মিঠুনের দিকে। নেপিয়ারে যিনি ৯০ বলে ৬২ রানের ইংনিস খেলে দলকে টেনেছেন।

আগের ম্যাচে অধিনায়ক হিসেবে ওয়ানডে ম্যাচ খেলার সেঞ্চুরি করেছিলেন মাশরাফী। এই ম্যাচে আবার নতুন মাইলফলকের সামনে মুশফিক। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২০০তম ওয়ানডে খেলতে যাচ্ছেন উইকেটকিপার এই ব্যাটসম্যান। গত ডিসেম্বরেই এই কৃতিত্ব অর্জন করেছেন মাশরাফী।

ক্রাইস্টচার্চে অবস্থা যাই হোক না কেন, আশার কথা শুনিয়েছেন মেহেদী হাসান মিরাজ। শুক্রবার তিনি বলেছেন, ‘আমরা এখনো বিশ্বাস করি যে, আমরা সিরিজ জিততে পারব। একটি ম্যাচ হেরে গিয়েছি। আমাদের আরও দুটি ম্যাচ আছে। এই দুটি ম্যাচ জিতলে সিরিজ জিততে পারব। সে কারণেই কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। এটি জিতলে আমরা আত্মবিশ্বাস ফিরে পাব।’

তিনি আরও বলেছেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রথম ১০ ওভার খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি টিকেও যাই, রান অল্প হলেও সমস্যা না। প্রথম ম্যাচে আমরা প্রথম ১০ ওভারে তেমন কিছুই করতে পারিনি। আমাদের দ্রুত উইকেট পড়ে গিয়েছিল। এখন টপ অর্ডার যদি রান করে, প্রথম ১০ ওভার দেখে খেললে আমাদের সুযোগ থাকবে ভালো করার।’

প্রথম ম্যাচে দুর্দান্ত জুটি গড়া নিউজিল্যান্ড ওপেনারদের একজন বলেছেন, এই ম্যাচেও নিজেদের মতো করে খেলবেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন: যা ঘটেছিল

পরবর্তী

ফাগুন হাওয়ার দিনে প্রেক্ষাগৃহে ‘রাত্রির যাত্রী’

পরবর্তী

ফাগুন হাওয়ার দিনে প্রেক্ষাগৃহে 'রাত্রির যাত্রী'

ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগকে কীভাবে দেখছে আওয়ামী লীগ?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT