আন্তর্জাতিক

সমকামীদের নাইট ক্লাবে ৫০ জনকে হত্যা করে ধ্বংসযজ্ঞ

সমকামীদের নাইট ক্লাবে ৫০ জনকে হত্যা করে ধ্বংসযজ্ঞ

যুুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে সমকামীদের নাইটক্লাবে বোমা বিস্ফোরণ এবং গুলি চালিয়ে কমপক্ষে ৫০ জনকে হত্যা করেছে ভারী অস্ত্রে সজ্জিত এক বন্দুকধারী।

তবে হামলা শুরুর তিন ঘণ্টার মধ্যেই নিরাপত্তারক্ষীদের গুলিতে ওই হামলাকারী নিহত হয় বলে জানিয়েছে অরল্যান্ডো পুলিশ।

পুুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে অ্যাসাল্ট রাইফেল, হ্যান্ডগান এবং একটি বিস্ফোরক ডিভাইস নিয়ে ২৯ বছর বয়সী ওই হামলাকারী পালস নামের ওই নাইট ক্লাবে প্রবেশ করে এবং ক্লাব বন্ধের কিছুক্ষণ আগে নাচের মঞ্চ লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি শুরু করে। কমপক্ষে ৫০ জনকে হত্যা করে ধ্বংসযজ্ঞ চালায়।

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে হামলাকারী স্থানীয় কেউ নয় এবং উগ্রবাদী ইসলামিক সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ। গুরুতর আহত অন্তত ৪৫ জনকে পুলিশ পিকআপ এবং অ্যাম্বুলেন্সে অরল্যান্ডো হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:নাইট ক্লাবে হামলা বন্দুক হামলা বন্দুকধারীর হামলা সমকামী হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…