চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব সিমের পুন:নিবন্ধন করতেই হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

সব মোবাইল সংযোগের নতুন করে নিবন্ধন করতে হবে। রোববার টেলিযোগাযাগ মন্ত্রণালয়ের বিশেষ এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

আইন-শৃঙ্খলাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর উপস্থিতিতে টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি’র বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এ বছরের মধ্যে পুন:নিবন্ধনের কাজ শেষ হবে। তবে তার আগে নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজের কানেকটিভিটি দেওয়া হবে মোবাইল ফোন অপারেটরদেরকে। এ বিষয়ে আজ কালের মধ্যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদেরকে চিঠি লিখবেন তারানা হালিম।

আর একই সঙ্গে পুরো প্রক্রিয়া নিয়ে মোবাইল ফোন অপারেটরসহ অন্যদের সঙ্গে এ সপ্তাহেই বৈঠক করবেন তিনি।

এর আগে ২০০৮ সালেও একবার সকল সিমের পুন:নিবন্ধন হয়েছিলো। তবে তখন জাতীয় পরিচয়পত্রের মতো সর্বজন গ্রহণযোগ্য কোনো পরিচয়পত্র না থাকায় সে সময়ের পুন:নিবন্ধন প্রক্রিয়া কাজে লাগেনি। সাম্প্রতিক সময়ে মোবাইল ফোন কেন্দ্রিক বিভিন্ন অপরাধ এতোটাই বেড়ে গেছে যে সরকারকে নতুন করে নিবন্ধনের কথা ভাবতে হচ্ছে।

তারানা হালিম বলেন, সকল অপরাধের সূত্রে থাকছে মোবাইল সিম। তাই এটির সঠিক নিবন্ধন হওয়া খুবই জরুরী।

Reneta

সাম্প্রতকি সময়ে তিনি নিজেও অনিবন্ধত সিমের বিষয়ে রাস্তায় নেমে অভিযান পরিচালনা করছেন। একই সঙ্গে সকল জেলা প্রশাসককেও মোবাইল কোর্ট পরিচালনার জন্যে চিঠি লিখেছেন তারানা।

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, তারা মার্কেটকে কোনো অবস্থায় ডিস্টাবেল করতে চান না। কিন্তু তাই বলে এমন পরিস্থিতিও মেনে নেওয়া যায় না যে যেমন ইচ্ছা সিম বিক্রি হবে।

এ সিদ্ধান্ত কার্যকর হলে বর্তমানে দেশে কার্যকর থাকা ১২ কোটি ৮৭ লাখ মোবাইল সিমের সবগুলোই পুন:নিবন্ধন করতে হবে। মোবাইল ফোন অপারেটরগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তারা বলছেন, কোনো না কোনো সময় অামাদেরকে পুন:নিবন্ধনের যেতেই হতো। সেটা এখন হয়ে যাওয়াই উত্তম।

তবে এক্ষেত্রে গ্রাহক ভোগান্তি বাড়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোন অপারেটরদের খরচও কয়েকশ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

অপারেটরগুলো বলছে, দেশে বর্তমানে চালু থাকা সিমের ৭০ শতাংশের নিবন্ধনই সঠিক নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারানা হালিমসিম পুন:নিবন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT