আলোচিত সিনেমা ‘রানা প্লাজা’ চলচ্চিত্র প্রদর্শন ও সম্প্রচারের বিষয়ে করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে চলচ্চিত্রটি প্রদর্শনে আর কোনো বাধা নেই।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
গত ১০ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো ‘রানা প্লাজা’ প্রদর্শন ও সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
এ কারণে গত ১১ সেপ্টেম্বর সারাদেশে ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটি মুক্তি কথা থাকলেও মুক্তি হয়নি। গত ৬ সেপ্টেম্বর ‘রানা প্লাজা’র চলচ্চিত্রটি প্রদর্শনের উপর হাইকোর্টে নিষেধাজ্ঞা স্থগিত করে আপিল বিভাগ। এর চারদিনের মাথায় আবারো থমকে যায় ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটি।
এর আগে গত ২৪ আগস্ট ‘রানা প্লাজা’ ধসের ঘটনায় নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’ সিনেমার উপর সকল প্রকার প্রদর্শন ও প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছিলো হাইকোর্ট পরীমনি ও সাইমন অভিনীত এই চলচ্চিত্রটি।






