গৃহকর্মী নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ফাস্ট বোলার শাহাদাত হোসেনকে সবধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে বহিষ্বকার করেছে বিসিবি।
বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন গতকালই শাহাদতকে ক্রিকেটের বাইরে রাখার ইঙ্গিত দিয়েছিলেন।
এর একদিনের মাথায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে ঘোষণা এসেছে শাহাদত হোসেনের বহিষ্কারাদেশ। তবে আপাতত সাময়িক হলেও দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে তিনি নিষিদ্ধ থাকবেন।
জাতীয় দলের এই ফাস্ট বোলারের বিরুদ্ধে সম্প্রতি তার বাড়ির শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠে। একই অভিযোগ ওঠে তার স্ত্রীর বিরুদ্ধেও। এ ব্যাপারে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।
সেই মামলা মাথায় নিয়ে আত্মগোপনে আছেন তারা দুজনেই।







