চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব জঙ্গি হামলার দ্রুত বিচারে বিক্ষোভ ও মশাল মিছিল

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৮:৫৪ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

দেশের সব জঙ্গি হামলার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা।

শনিবার সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চার উদ্যোগে এ মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মশাল মিছিলটি শাহবাগ জাতীয় যাদুঘর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবেদ খান।

তিনি বলেন, ‘যে জাতির একসাথে স্বাধীনতা দিবস ও বিজয় দিবস থাকে, সে জাতিকে কোনো অপশক্তি পরাজিত করতে পারবে না৷ ঐক্যের শক্তি, মানবিকতার শক্তির মাধ্যমে এই অপশক্তিকে পরাজিত করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, ‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা এ দুইটা শব্দ এক ও অভিন্ন। এ দুটি শব্দের নীতি, দর্শন এক। অধ্যাপক জাফর ইকবালের ওপর যারা হামলা করেছে, তারা এ দুটি শব্দের চেতনায় বিশ্বাসী। বাঙালি সমাজ অসাম্প্রদায়িক চেতনার সমাজ, এ সমাজে জঙ্গিবাদের কোনো স্থান নেই৷ একদিন না একদিন এ দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হবে।’

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন আইনজীবী রানা দাশ গুপ্ত, সাংবাদিক সৈয়দ ইসতিয়াক রেজা প্রমুখ।

ট্যাগ: মশাল মিছিল
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে সংবর্ধনা প্রদান

পরবর্তী

বিসিএস নির্বাচনে ‘সমমনা ৭’ প্যানেল জয়ী

পরবর্তী

বিসিএস নির্বাচনে ‘সমমনা ৭’ প্যানেল জয়ী

র‍্যাশফোর্ডের জোড়া গোলে জিতল ম্যানইউ

সর্বশেষ

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT