চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবেমাত্র ১টা সিনেমা করেছি, ২০টা না করে বিয়ে করছি না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০২, জুন ২০১৮
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোট পর্দায় নাটকে নিয়মিত দেখা গেলেও ইচ্ছে আছে তার বড় পর্দায়ও কাজ করার। এরমধ্যে ‘জিরো ডিগ্রী’ নির্মাতা অনিমেষ আইচের পরিচালনায় ‘ভয়ংকর সুন্দর’ নামের একটি ছবিতে কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছেন। তার বিপরীতে এই ছবিতে অভিনয় করেন কলকাতার পরমব্রত। ছবিটি মোটামুটি প্রশংসা পেলেও ব্যবসা করতে পারেনি।

সম্প্রতি এই অভিনেত্রীর ব্যক্তিজীবন জড়িয়ে কিছু গুজবে খবর রটেছে। যা নিয়ে বিরক্ত তিনি। তাই ভক্ত ও শুভাকাঙ্ক্ষিদের কোনো গুজবে কান না দিতে বলেছেন তিনি। সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে সমস্ত গুজব নিয়ে মুখ খুলেন ভাবনা। ‘তারকা কথন’-এর পাঠকদের জন্য আশনা হাবিব ভাবনার দেয়া ফেসবুক স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:

‘‘আমি অতি সাধারনভাবে জীবন যাপন করতে ভালবাসি। কারো সাথে ঝগড়া,কখনও ফেসবুকে কাউকে প্রতিউত্তরও দেই না। সস্তা কিছু অনলাইন মাঝে মাঝে যা তা নিউজ করে থাকে,তা নিয়ে কথা বলার মত রুচি আমার নেই। তবে যারা আমাকে কাছে থেকে চেনেন তারা আমার পরিবার সম্পর্কে জানেন এবং তাও জানেন যে আমি আমার মা-বাবার বাসায় থাকি।

আমি পরিস্কার করে বলতে চাই সাংবাদিকতা করুন নোংরামী না করে, নিজেদের মা, বোন,বউ নিশ্চয়ই আছে। সেরকম আমারও পরিবার আছে,যদি প্রেমের নিউজ করতে চান ,তাহলে সময় ব্যয় করুন,আমি কোথায় যাই,কার সাথে খেতে যাই,আমার পিছনে ক্যামেরা নিয়ে ঘুরে প্রেমের নিউজ লিখবেন, কিন্তু বাজে কথা লিখবেন না। খোঁজ নিন আমি কোথায় থাকি, আর লিভটুগেদার এসব আমি বিশ্বাসও করি না। আমি চোর নই,আমি শিল্পী, শিল্পীরা সহসী হয়,ঠিক তেমনি আমিও।

আমি আমার বিয়ের আগ পর্যন্ত সিঙ্গেল আছি। আর বিয়ে করলে ঢোল পিটিয়ে করব। পুরান ঢাকার এবং পাঠান পরিবারের মেয়ে আমি লুকিয়ে বিয়ে করব না,হাজারটা অনুষ্ঠান হবে,তখন নিউজ করতে করতে হাপিয়ে যাবেন। আর হ্যাঁ বিয়ে করায় ঠিক সময় এখন ও আসে নি। সবে মাত্র একটা সিনেমা করেছি, ২০টা সিনেমা না করে বিয়ে করছি না।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমেষ আইচঅভিনয়জিরো ডিগ্রীপরমব্রতভয়ংকর সুন্দরভাবনা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT