চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবে তো শুরু, সামনে আসছে ‘শান’-এর আরো চমক!’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৯
বিনোদন
A A

রাত পোহালেই ঈদুল আযহা। আর এই ঈদে সিনেমাপ্রেমীদের শুভেচ্ছা জানাতেই বহুল আলোচিত নির্মাণাধীন ছবি ‘শান’-এর একটি স্থিরচিত্র প্রকাশ করলেন নির্মাতা এম এ রাহিম। যদিও এটিকে তারা ‘ফার্স্ট লুক’ বলছেন না!  

‘শান’-এর প্রথম দর্শনে সিয়ামকে দেখা গেলো পুরোপুরি অ্যাকশন মুডে! সিনা টান টান তার! পিস্তল হাতে চৌকস এক পুলিশ অফিসার! যার নিশানা শত্রু বরাবর!

রবিবার দুপুরে পোস্টারের মতো করে স্থিরচিত্রটি ফেসবুকে প্রকাশ পাওয়ার সাথে সাথেই প্রশংসায় ভাসছে সিয়ামের এই লুক। তবে পরিচালক এম এ রাহিম চ্যানেল আই অনলাইনকে বললেন, সবে তো শুরু। ‘শান’-এ একের পর এক চমক থাকছে।

ধীরে ধীরে সবকিছু জানানো হবে উল্লেখ করে নির্মাতা রাহিম বলেন, এ জন্য শুধু অপেক্ষা করতে হবে। ইতোমধ্যেই ৫০ ভাগ শুটিং শেষ হয়েছে। বাকি আছে ফাইট ও গানের শুটিং। ফাইটিং দৃশ্য ও গান দুটোতেইও নতুনত্ব থাকবে। দর্শক দেখলেই চমকে যাবেন। সেভাবে প্ল্যান করছি। এজন্য সময়ের প্রয়োজন। তাই একেবারেই তাড়াহুড়ো করছি না।

তিনি বলেন, প্রচুর ভিএফএক্সের কাজ করতে হচ্ছে। যেগুলো শুটিং করেছি সেগুলো এখন সম্পাদনা করছি।

তরুণ নির্মাতা রাহিম বলেন, আমার প্রথম ছবি শ্রম, মেধা, সময় ও যত্নের কোনো কমতি রাখছি না। পুরোপুরি অ্যাকশন ছবি, বড় বাজেটের ছবি শান। সেজন্য ঈদকে টার্গেট করে মুক্তি দেব। ২০২০ সালের রোযার ঈদে মুক্তির জন্য প্রস্তুত করছি ‘শান’।

Reneta

মে মাসের শেষের দিকে শুরু হয় ‘শান’ ছবির শুটিং। ছবির নাম ভূমিকায় একজন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের চৌকস কর্মকর্তার ভূমিকার অভিনয় করছেন সিয়াম। যিনি ছোটপর্দা থেকে এসে পোড়ামন ২, দহন, ফাগুন হাওয়ায় দিয়ে আলোচিত হয়েছেন।

শান ছবিতে সিয়াম ছাড়াও অভিনয় করছেন পূজা, তাসকিন, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমান, মুরাদ পারভেজ প্রমুখ। এ ছবির ডিওপি হিসেবে আছেন সাইফুল শাহিন। এ ছবির মাধ্যমে বাংলা সিনেমায় প্রথম প্লেব্যাক করছেন সারেগামা’র নোবেল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অরুণা বিশ্বাসচম্পাতাসকিনপূজামুরাদ পারভেজলিড বিনোদনশানসিয়ামহাসান ইমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফলাফল লুট করা হয়েছে, আমি পদত্যাগ করব না: মমতা ব্যানার্জি

মে ৫, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ৮ নম্বরে বাংলাদেশ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

”হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন ক্যাটাগরিতে সহায়তা দেবে সরকার”

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

মে ৫, ২০২৬

ভোটার তালিকায় বেশি নাম বাদ পড়া আসনগুলোতে তৃণমূলের ভরাডুবি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT