চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবুজ মনের সবুজ মানুষ ‘মুকিত মজুমদার বাবু’র জন্মদিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৫ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০১৫
বিনোদন
A A

ইমপ্রেস গ্রুপের অন্যতম সফল পরিচালক মুকিত মজুমদার বাবুর জন্মদিন আজ । প্রকৃতি অন্তঃপ্রাণ সবুজ মনের এই মানুষটি ২৫ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন।

ব্যবসায়িক পরিচয় ছাপিয়ে দেশ-বিদেশে আজ তিনি প্রকৃতিপ্রেমী হিসেবেই সমধিক পরিচিত। শৈশব-কৈশোরের দুরন্ত সময় কেটেছে সোঁদামাটির গন্ধ আর গাঢ় সবুজের নিবিড় সান্নিধ্যে। পরাধীনতার শৃঙ্খল ছিঁড়তে ১৯৭১ সালে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে। আবার শুরু হয় শিক্ষাজীবনের পথে হাঁটা। কলেজের পাঠ চুকিয়ে ১৯৭৮ সালে পাড়ি জমান বিদেশে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে দেশে ফিরে আসেন ১৯৮৪ সালে। শুরু হয় ব্যবসায়ী জীবন।

প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসার তাগিদ থেকেই ২০০৯ সালে পরম মমতায় গড়ে তোলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। উদ্দেশ্য ‘প্রকৃতি ও জীবন’ নামে বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ায় জীববৈচিত্র্য নিয়ে গবেষণা, তথ্যবহুল, সচেতনতা সৃষ্টি ও শিক্ষামূলক ধারাবাহিক প্রথম প্রামাণ্য অনুষ্ঠান করা।

অনেক বাধা-বিঘ্ন অতিক্রম করে শেষে ২০১০ সালের ১ আগস্ট শুরু হয় ‘প্রকৃতি ও জীবন’-এর পথচলা। চ্যানেল আইয়ের জনপ্রিয়তার শীর্ষের এই অনুষ্ঠানটি ইতিমধ্যে পৌঁছে গেছে ২০০ পর্বের দ্বারপ্রান্তে।

প্রকৃতি সংরক্ষণের মহান ব্রত বুকে ধারণ করে তিনি একটি জাতীয় দৈনিকে সম্পাদনা করছেন ‘প্রকৃতি ও জীবন’ নামে পূর্ণাঙ্গ পাক্ষিক রঙিন পাতা। ত্রৈমাসিক ‘প্রকৃতিবার্তা’র  সম্পাদকও তিনি। তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে প্রকৃতিবিষয়ক বিভিন্ন লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে বিভিন্ন জাতীয় দৈনিকে।

একুশের বইমেলায় প্রকাশিত হচ্ছে তার প্রকৃতিবিষয়ক বই। এছাড়া সচেতনতা বাড়াতে ফাউন্ডেশন থেকে প্রতি বছর প্রকাশিত হচ্ছে বই, ডিভিডি, লিফলেট ক্যালেন্ডার ও প্রকৃতিবিষয়ক টেলিফিল্ম। অনুষ্ঠিত হচ্ছে প্রকৃতিমেলা। সচেতনতার জন্য আয়োজন করা হচ্ছে স্কুল প্রোগ্রাম। প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য প্রদান করা হচ্ছে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ’ পদক। 

Reneta

পরিবেশ বিষয়ক বহুমাত্রিক কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় পরিবেশ পদক-২০১২, এইচএসবিসি-দি ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড-২০১২, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৩, জাতীয় পরিবেশ পদক-২০১৫সহ অনেক পদক ও সম্মাননা অর্জন করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

স্ত্রী রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসি, মেয়ে সোনালি, ছেলে আকাশ ও আদরের নাতি কায়সানকে নিয়ে এই প্রকৃতিপ্রেমীর সুখের সংসার। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইজন্মদিনপ্রকৃতি ও জীবন ফাউন্ডেশনমুকিত মজুমদার বাবু
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT