চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবুজায়নে ব্যাংকগুলোর আগ্রহ কম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

পরিবেশবান্ধব শিল্প-কারখানা নির্মাণে ঋণ বিতরণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও এ খাতে তেমন আগ্রহ নেই ব্যাংকগুলোর। ফলে সবুজায়ন প্রকল্পের অর্থায়নে ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়া দেশে পরিবেশবান্ধব শিল্প করাখানা তৈরি, ব্যাংকের শাখাগুলোতে পেপারলেস বা কাগজবিহীন ব্যাংকিং সেবা চালু ও সৌর বিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া নির্দেশনার বাস্তবায়নেও তেমন অগ্রগতি নেই বলেও জানা গেছে।

দেশে সবুজ বা গ্রিন ব্যাংকিং কার্যক্রম শুরু হয় ২০১১ সালে। তবে ২০১৪ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিতরণকৃত ফান্ডেড ঋণের সর্বোচ্চ ৫ শতাংশ পরিবেশবান্ধব খাতে ব্যয় করার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু এখন পর্যন্তও সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি ব্যাংকিং খাত।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন শেষে এ খাতে ব্যাংক ২ হাজার ৩৬৭ কোটি ৬৩ লাখ টাকা ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ১৫৪ কোটি ২৬ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। যা আগের ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) তুলনায় যথাক্রমে ১৭ দশমিক ৬৬ ও ১১ দশমিক ৩২ শতাংশ কম। আগের ৩ মাসে এখাতে ব্যাংকিং খাত বিনিয়োগ করেছে ২ হাজার ৮৭৫ কোটি ৪৪ লাখ টাকা। আর আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে ১৭৩ কোটি ৯২ লাখ টাকা।

তবে ২০১৯ সালের মার্চ প্রান্তিকে ব্যাংকগুলো সবচেয়ে বেশি ব্যয় করেছে কারখানার সবুজায়নে। গ্রিন ফাইন্যান্সে বিতরণকৃত ঋণের মধ্যে ৬৩ শতাংশ সবুজায়নে ব্যয় হয়েছে। সবুজ ইট উৎপাদনে ১১ শতাংশ, বিদ্যুৎ সাশ্রয়ে ৮ শতাংশ, বর্জ পরিশোধন ৬ শতাংশ এবং অন্যান্য খাতে ১২ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে।

Reneta

জানা গেছে, চামড়া ও টেক্সটাইল শিল্পের প্রসারের লক্ষ্যে ২০১৬ সালে ২০ কোটি ডলারের একটি তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১ হাজার ৭শ কোটি টাকা (১ ডলারের দাম ৮৫ টাকা হিসাব করে)। কিন্তু এই গ্রিন ট্রান্সফর্মেশন ফান্ড (জিটিএফ) থেকে ঋণ বিতরণে ব্যাংকগুলোর অনীহা দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জিটিএফ থেকে চামড়া ও টেক্সটাইল শিল্পে ঋণ বিতরণের জন্য চুক্তি করেছিল ১৯টি ব্যাংক। কিন্তু চলতি বছরের (২০১৯) মার্চ পর্যন্ত এখান থেকে মাত্র ২টি প্রকল্পে ঋণ দেয়া হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৭৭ ডলার বা ১ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকা। কিন্তু এই ঋণটি চামড়া খাতে নয়, বিতরণ করা হয়েছে টেক্সটাইল খাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকবিনিয়োগব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরকারি দলের নেতাদের সাক্ষাত

পরবর্তী

ভালভার্দের সময় শেষ?

পরবর্তী

ভালভার্দের সময় শেষ?

স্ত্রীর চিকিৎসায় ভারতে গিয়ে মারা গেলেন মেজবাহ

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT