চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরকারি দলের নেতাদের সাক্ষাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাত করেছেন জেলা আওয়ামী লীগের নেতারা।

রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খাঁন, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, জেলা যুবলীগের সভাপতি জিএম সিহাবউদ্দিন আজম, সাধারণ সম্পাদক এমবি সাইফ বি, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদসহ সরকার দলের ডজন খানেক শীর্ষ নেতা উদ্ভূত পরিস্থিতি নিরসনের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান।

তবে আধা ঘণ্টাব্যাপী আলোচনার পরও আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কথা রাখেননি। এ সময় শিক্ষার্থীরা নেতাদের জানান, উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

গত বুধবার থেকে উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছিল। ফেসবুকে স্ট্যাটাসের জের ধরে ফাতেমা তুজ জিনিয়া নামে এক ছাত্রীকে বহিষ্কার করার পর সমালোচনার মুখে পড়েন উপাচার্য।

বৃহস্পতিবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হলেও উপাচার্যের পদত্যাগ দাবি করে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। যা এখনো চলমান রয়েছে।

এর আগে শনিবার দুপুরে আন্দোলরত শিক্ষার্থীরদের ওপর হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে উপাচার্যের ভাড়া করা সন্ত্রাসী ও গুণ্ডাবাহিনী ওই হামলা করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Reneta

দুপুরে হামলার ঘটনা ঘটলেও সকাল থেকেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা অমান্য করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে দুপুরের দিকে মেয়েদের হল ত্যাগ করতে বাধ্য করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিবাদে তারা ক্যাম্পাসে অবস্থান করে বিক্ষোভ করতে থাকেন।

শনিবারের হামলার নিন্দায় উপাচার্য
এদিকে শনিবার শিক্ষার্থীদের ওপর ওই হামলার নিন্দা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিন। রোববার এক বিবৃতি দিয়ে তিনি ওই ঘটনার নিন্দা জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপাচার্যের পদত্যাগ দাবিগোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬

স্পেনকে হারাতে ‘নিখুঁত ম্যাচ’ খেলতে হবে বেলজিয়ামকে

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT