চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার সুযোগের পক্ষে মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: জিম্বাবুয়ে এখন আর কঠিন প্রতিপক্ষ নয়। ঘরের মাঠে খেলা হলে তাদের হারানো সহজ-পাঠ। সবশেষ ১১ দেখায় টানা জয় পাওয়া বাংলাদেশের সামনে তাই সুযোগ এসেছে বিশ্বকাপের আগে দলের সবাইকে বাজিয়ে দেখার। সুযোগ লুফে নিতে চান টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও। ওয়ানডে সিরিজে খেলাতে চান স্কোয়াডে থাকা সব ক্রিকেটারকেই।

দলের অপরিহার্য দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান না থাকলেও খুব একটা দুশ্চিন্তা নেই টাইগার দলে। চোট সেরে গেলে ফর্ম ফিরে পেতে তাদের সময় লাগার কথা নয়। দুই তারকার না থাকাই সিরিজের প্রথম ম্যাচে সুযোগ করে দিয়েছে ইমরুল কায়েসকে ওপেনিংয়ে ফেরানোর, পেস-অলরাউন্ডার সাইফউদ্দিনকে দলে আনার, ফজলে রাব্বির অভিষেক ঘটানোর।

মাশরাফী চান পরের দুটি ম্যাচে আরও কিছু জায়গা পরখ করতে, ‘আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। রাব্বি আরেকটি সুযোগ ডিজার্ভ করে। যদি রাব্বির জায়গায় থাকতাম তাহলে প্রত্যাশা করতাম যে আমি সামনের ম্যাচে খেলবো। বাদ বাকিটা তো নির্বাচক, টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। আমি রাব্বি হিসেবে বলছি: আমিও আশা করি যে, আরেকটা সুযোগ ডিজার্ভ করি।’

‘পাশাপাশি আমাদের আরও কিছু জায়গা আছে। যেমন শান্ত বসে আছে। ওর ক্রিকেট খেলাটাও জরুরী। আরিফুল এশিয়া কাপ থেকে ধারাবাহিকভাবে টিমের সাথে রয়েছে। সুযোগ পায়নি। পুরোদমে অনুশীলন করে যাচ্ছে। ও কিন্তু একটা সুযোগ ডিজার্ভ করে। কারণ ও জানে যে পরে আরও কঠিন টুর্নামেন্ট আসলে ওকে কিভাবে দেখবে।’ সবার সুযোগ নিয়ে এভাবেই বললেন মাশরাফী।

‘আবু হায়দার প্রথম ম্যাচে(এশিয়া কাপে) ভালো করেছে। ও কিন্তু সাইডবেঞ্চে আছে। এটা ভালো। আমাদের আরেকটু ক্লিনিক্যাল হতে হবে। ম্যাচ না হেরে কীভাবে একজন-দুজন করে সুযোগ দিতে পারি। যেহেতু দলের সাথে আছে, ওই পরিবেশটা কিন্তু আছে। তারা যেন এসেই খুব দ্রুত পারফর্ম করতে পারে, যেন তিন-চার ম্যাচ না নেয় পারফর্ম করতে। সেই মানসিক প্রস্তুতি এবং শারীরিক প্রস্তুতিও নিশ্চিত করার চেষ্টা করছি।’ যোগ করেন অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাম বদলে গোপনে থাকা নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক

আগস্ট ৪, ২০২৬

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT