ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সাসেক্সের হয়ে খেলতে বুধবার ইংল্যান্ডে উড়াল দিয়েছেন কাটারমাস্টার মুস্তাফিজ।
যাওয়ার আগে সবার কাছে দোয়া চাইলেন বাংলাদেশ দলের এই ক্রিকেটার। ফেসবুকে একটি ছবি দিয়ে মুস্তাফিজ লিখেন, ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে ইংল্যান্ড যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
সাসেক্সের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবে মুস্তাফিজ। সব ঠিকঠাক থাকলে আগামী ২১ জুলাই এসেক্সের বিপক্ষে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেক হবে তার।








