চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার টিকার ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী: নিখিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২১
রাজনীতি
A A
প্রধানমন্ত্রী সবার টিকার ব্যবস্থা নিশ্চিতের জন্য বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল বলেছেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন যত টাকা লাগে তত টাকা দিয়েই প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা নিশ্চিত করবো। প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করবেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।

“অথচ জামাত-বিএনপির নেতা-কর্মীরা সেই টিকা নিয়েও ষড়যন্ত্র করছে। জামাত-বিএনপি যত ষড়যন্ত্র করুক না কেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এগিয়ে যাবে যুবলীগ, এগিয়ে যাবে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, এগিয়ে যাবে বাংলাদেশ।”

মঙ্গলবার মনিপুর উচ্চ বিদ্যালয়ে ‘অসহায় ও দুঃস্থদের’ মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিখিল বলেন, ‘আপনারা জানেন ২০২০ সাল থেকে করোনা ভাইরাস ব্যাপকভাবে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশও এই ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত নয়। মানুষের জীবন রক্ষার্থে সরকার লকডাউন দিয়ে আসছে। এই লকডাউনে যেন কর্মহীন, অসহায়, দুঃস্থ মানুষ খাদ্য কষ্টে না ভোগে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নেতৃত্বে যুবলীগের প্রতিটি ওয়ার্ড-ইউনিয়ন-পৌরসভা-উপজেলা-মহানগর-জেলার নেতৃবৃন্দ রান্না করা খাবার ও অন্যান্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, যুবলীগের নেতৃত্বে এ পর্যন্ত প্রায় ৬০ লক্ষ মানুষের মাঝে রান্না করা ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছে। করোনায় আক্রান্ত মৃতদেহ সৎকার, ফ্রি এ্যাম্বুলেন্স সেবা, ফ্রি টেলিমেডিসিন সেবা দিয়ে আসছে যুবলীগ। শুধু তাই নয় করোনার এই তৃতীয় ঢেউয়ে যখন রোগীদের অক্সিজেন সমস্যা দেখা দিয়েছে তখন সারাদেশে যুবলীগের নেতৃত্বে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছে। যুবলীগের হটলাইনে ফোন দিলেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যাচ্ছেন নেতা-কর্মী।

যোগ করেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ইতোমধ্যে মানবিক যুবলীগ গঠন করতে সক্ষম হয়েছি। যুবলীগের নেতা-কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক কর্মকা- করে যাচ্ছে।

ট্যাগ: করোনাভাইরাসযুবলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাংকে লেনদেনের সময় আরও বাড়ছে

পরবর্তী

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের আরোগ্য কামনায় প্রার্থনা সভা

পরবর্তী
কৃষক লীগ নেতারা প্রার্থনা সভায় অংশগ্রহণ করছেন, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের আরোগ্য কামনায় প্রার্থনা সভা

রাশিয়ার ভ্যাকসিন শুটলিক-ভি করোনাভাইরাসের টিকা বোতল হাতে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'এ মাসেই আসছে রাশিয়ার ভ্যাকসিন'

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT