চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবাইকে জাগিয়েছেন তামিম

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৩৮ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নবম ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান আউট হওয়ার পরই টেলিভিশন বন্ধ করে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন শফিউল ইসলাম। চোট নিয়ে শুরুতেই তামিম ইকবালের মাঠ ছেড়ে যাওয়া, হাসপাতালে যাওয়ার খবর, পরে টেলিভিশনের ক্যামেরায় স্লিংয়ে ঝোলানো হাত দেখে বুঝতে অসুবিধা হয়নি বাংলাদেশের ইনিংস ওখানেই শেষ! রাস্তায় নেমে যখন দেখলেন দোকানে জটলা বেধে লোকজন খেলা দেখছেন তখন উপলব্ধি করলেন, দ্বিতীয়বার ব্যাট হাতে নেমেছেন তামিম।

তামিমের দীর্ঘদিনের সতীর্থ শফিউল রোববার মিরপুরের একাডেমি মাঠে এসে শামসুর রহমান শুভ, কামরুল ইসলাম রাব্বি, সোহাগ গাজী, মিজানুর রহমান, শাওন গাজীদের কাছে আগের রাতের ঘটনা বর্ণনা করেছেন। শফিউলের মতো অনেকেরই হয়তো হয়েছে এমন অভিজ্ঞতা। তাদের সবাই বলছেন, এই কাজের মাধ্যমে সবাইকে জাগিয়েছেন তামিম।

শনিবার দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দলের প্রয়োজনে তামিমের আত্মনিবেদন অনন্য দৃষ্টান্ত হয়ে নাড়া দিয়েছে সবার মনে। ক্রিকেট ক্যারিয়ার হুমকির মুখে রেখেও ব্যাটিং করার যে ঝুঁকি নিয়েছেন এ ব্যাটসম্যান তাতে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।

Banglabid

দলের জন্যে তামিমের নিবেদন দেখে জেগে উঠেছে সাইডবেঞ্চও। যে কোনো মুহূর্তে দলের জন্য অবদান রাখার প্রেরণা খুঁজে পেয়েছেন অভিজ্ঞরা থেকে শুরু করে তরুণরাও।

টেস্ট ক্রিকেটার কামরুল ইসলাম বলেন, ‘আমি ভাবিনি যে তামিম ভাই ব্যাটিংয়ে নামবেন। প্রত্যাশাও করিনি। তার সুস্থতাই বেশি কামনা করেছি। তামিম ভাই যে কাজটা করেছেন তা শিক্ষণীয় ব্যাপার। দলের প্রতি, সতীর্থের প্রতি যে ভালবাসা দেখলাম সেটি আমরা যারা জুনিয়র আছি ভবিষ্যতে কাজে দেবে।’

টেস্ট দলের নবীন সদস্য আবু জায়েদ রাহি বলেন, ‘মনে হয়েছিল উনি নামতে পারবেন না মাঠে, নামার পর খুব ভালো লাগছিল। জুনিয়র খেলোয়াড়দের জন্য এটা অনেক শিক্ষণীয়। শিখেছি দলের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়।’

Reneta

একটা সময় তামিমের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করার অভিজ্ঞতা আছে শামসুর রহমান শুভ’র। তিনি বলেন, ‘জাতীয় দলে যে সিনিয়র ক্রিকেটাররা আছেন তারা সবসময় স্পেশাল কিছু করতে চায় এবং সেটি না পারলে তারা অপমানবোধ করেন। তারই একটা নজির আমরা দেখেছি তামিমের মাঝে। যারা ক্রিকেট ভালোবাসে, খেলতে ইচ্ছুক তাদের জন্য এই ঘটনা প্রেরণা যোগাবে। আমরা কেন পারব না, তরুণদের মাঝে এই বোধ জাগবে। সামনে যারা বাংলাদেশ দলে খেলবে তাদের জন্য অনেক উৎসাহের ব্যাপার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮তামিম ইকবাললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক জোটের যাত্রা শুরু

পরবর্তী

টকশোর ‘রাজনীতি’

পরবর্তী
টক শো

টকশোর ‘রাজনীতি’

বিশ্ববিদ্যালয়ের গাড়িতে চড়ে আলোচনায় যোগ দিলেন ছাত্রদল নেতারা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT