সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো জেতা ওয়ানডে সিরিজে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। হাফসেঞ্চুরির দিক দিয়ে বাংলাদেশের সবাইকে ছাড়িয়ে তিনিই এখন এক নম্বরে।
ম্যাচে ৬১ রানে অপরাজিত থাকেন তামিম। এটি তার ক্যারিয়ারের ৩৭তম হাফসেঞ্চুরি। ১৫০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৬ টি সেঞ্চুরি আছে এই বাঁ হাতি ওপেনারের।
তামিমের সমান ৬ টি সেঞ্চুরি করা সাকিব আল হাসানের হাফসেঞ্চুরি সংখ্যা ৩৬ টি। ১৫৬ টি ওয়ানডে খেলেছেন সাকিব। আর ১৫৫ ওয়ানডে ম্যাচে ২৫ টি হাফসেঞ্চুরি নিয়ে তিন নম্বরে আছেন মুশফিকুর রহিম।
চারনম্বরে থাকা মোহাম্মদ আশরাফুলের হাফসেঞ্চুরির সংখ্যা ২৩ টি। এরা চারজন ছাড়া আর কারো ২০ টি বা তার বেশি হাফসেঞ্চুরি নেই।







