চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবাইকে গ্যালাক্সি নোট-৭ বন্ধ করে রাখতে বলছে স্যামসাং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

ব্যবহারকারীদের নিজ নিজ গ্যালাক্সি নোট-৭ স্মার্টফোনটি পুরোপুরি বন্ধ করে রাখতে বলেছে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এছাড়াও এই মডেলের ফোনের বিক্রি বন্ধ করে দেয়ারও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রথম দফায় আগুন ধরে যাওয়া ফোন পাল্টে গ্রাহকদের দ্বিতীয় দফায় দেয়া ডিভাইসগুলোতেও কেন আগুন ধরে যাচ্ছে, তার কারণ অনুসন্ধানের সময় সিঙ্গাপুরে পরীক্ষাগারে একটি নোট সেভেনে আগুন জ্বলে ওঠে। এরপরই ব্যবহারকারীদের গ্যালাক্সি নোট ৭ ডিভাইসগুলো আপাতত বন্ধ করে রেখে দিতে অনুরোধ করেছে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত এই প্রযুক্তি পণ্য নির্মাতা কোম্পানিটি।

একটি আনুষ্ঠানিক বিবৃতিতে স্যামসাং বলেছে, ‘ব্যবহারকারীদের নিরাপত্তাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যতদিন তদন্ত চলছে ততদিন স্যামসাং বিশ্বজুড়ে সব ক্যারিয়ার এবং খুচরা পার্টনারকে গ্যালাক্সি নোট ৭ বিক্রি ও বদলে দেয়া বন্ধ করার নির্দেশ দিচ্ছে। প্রথম অথবা বদলে দেয়া গ্যালাক্সি নোট ৭ ব্যবহারকারীদের নিজ নিজ ডিভাইস ব্যবহার না করে পাওয়ার বন্ধ করে রেখে দিতে অনুরোধ করা হচ্ছে।’

হঠাৎ ব্যাটারি বিস্ফোরিত হয়ে গ্যালাক্সি নোট ৭ -এর অনেকগুলো ডিভাইসে আগুন ধরে যাচ্ছে – বিশ্বব্যাপী এমন অনেকগুলো অভিযোগ পেয়ে গত সেপ্টেম্বরে এই মডেলের ২৫ লাখ হ্যান্ডসেট বাজার এবং ব্যবহারকারীদের কাছ থেকে ফিরিয়ে নেয় স্যামসাং। পরে সেগুলো বিনামূল্যে বদলে নতুন নোট ৭ ফোন দেয়া হয় এবং গ্রাহকদের নিশ্চিন্ত করা হয় যে, নতুন দেয়া ডিভাইসগুলো নিরাপদ।

কিন্তু এবার নতুন পাল্টে দেয়া বেশ কিছু হ্যান্ডসেটেও আগুন ধরে যাওয়ার অভিযোগ পাওয়া গেলে তা নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা চালায় স্যামসাং। পরীক্ষার এক পর্যায়ে একটি নোট ৭ হ্যান্ডসেট আগুন জ্বলে উঠে পুড়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্মার্টফোনস্যামসাং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT