চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে বড় অর্জন ভারতের স্বীকৃতি

তারিকুল ইসলাম মাসুমতারিকুল ইসলাম মাসুম
১১:১৮ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

৬ ডিসেম্বর, ১৯৭১। দিনটি ছিলো সোমবার। যশোর ময়মনসিংহ ও সুনামগঞ্জ রণাঙ্গনে পাকিস্তানী সৈন্যদের সাথে মুক্তিযোদ্ধাদেও তুমুল যুদ্ধ হয়।

পিছু হটে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ধরাশায়ী পাকিস্তানী বাহিনী। তিনটি এলাকায় চলে আসে মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে।

মুক্তিযোদ্ধাদের একটি দল ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাওয়ার পথে উসলামপুরে পাকিস্তানী বাহিনীর এ্যামবুশের শিকার হয়।

আটকে পড়া দলটিকে উদ্ধারে এগিয়ে যায় মুক্তিযোদ্ধাদের আরেকটি দল। আক্রমণ চালায় পাকিস্তানী বাহিনীর ওপর। পরাজিত হয় পাকিস্তানী সৈন্যরা।

মুক্তিযোদ্ধারা আটক করে ১১ পাকিস্তানী সৈন্যকে। ওই যুদ্ধে শহীদ হন দুই বীর মুক্তিযোদ্ধা।

ছাতকে পাকিস্তানী বাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালায় মুক্তিযোদ্ধাদের একটি দল। তুমুল লড়াই হয় দু’পক্ষের মধ্যে। এ দিনই ফেনী শহর ঘিরে ফেলে মুক্তিযোদ্ধারা।

Reneta

মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড চাপের মুখে পাকিস্তানী সৈন্যরা শহর ছেড়ে পালিয়ে যায়। ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা প্রবেশ করে ফেনী শহরে।

৬ ডিসেম্বর বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন ভারতের স্বীকৃতি। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী লোকসভায় দেয়া বক্তৃতায় বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন।

এর আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান। বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান।

তবে বাংলাদেশ এগিয়ে যেতে থাকে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে কাঙ্ক্ষিত বিজয়ের দিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয়ের মাসমুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT