চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে বেশি যে আসক্তি, তার নাম ‘অনলাইন’

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:০৪ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৬
লাইফস্টাইল
A A

‘আসক্তি’ তা সে যে বিষয়েই হোক না কেন ক্ষতির কারণ হয়েই দাঁড়ায়। সম্প্রতি মানুষের মধ্যে সবচেয়ে বেশি যে আসক্তি দেখা যাচ্ছে সেটার নাম অনলাইন আসক্তি।

ইন্টারনেট এখন আমাদের জীবনযাপনেরই এখন একটি অংশ হয়ে দাঁড়িয়েছে, সেই সঙ্গে অনেক বেশি সহজলভ্যও হয়ে পড়েছে সবার জন্য। কিন্তু অনেকেই আছেন ইন্টারনেট না থাকলেই যেন অথৈ পাথারে হাবুডুবু খান। আবার দেখা যায় বন্ধুদের আড্ডার মধ্যে বসেও ইন্টারনেট চালান অনেকেই। এসবকেই বলা হচ্ছে অনলাইন আসক্তি।

মনোবিদরা বলছেন বেশিরভাগ মানুষের মধ্যে এই আসক্তিটা কাজ করে দলছুট হয়ে পড়ার ভয় থেকে। কোনো আপডেট মিস করে ফেললো কিনা, সেই ভয় থেকেই মূলত আসে অনলাইনের উপর নির্ভরতা। আর সেটাই একসময় হয়ে পড়ে আসক্তি।

কিন্তু এই আসক্তি থেকে মুক্তির উপায় কি? একটু সচেতন হলেই সেটা সম্ভব। সেজন্য শুধু নিজেকে একটু বাড়তি সময় দিতে হবে। এসব সমস্যা থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন কিছু বিষয় চর্চার উপর।

খুব কাজ না থাকলে বাড়ি ফিরে অন্য শখের চর্চা করুন। সেটা হতে পারে কোনো বই পড়া বা শখের বাদ্যযন্ত্র বাজাতে শেখা। তাই বলে একটা আসক্তি থেকে নিজেকে বাঁচাতে গিয়ে অন্য আসক্তিতে জড়িয়ে পড়বেন না। যেমন অনেকে ইন্টারনেট থেকে বাঁচতে মোবাইলে গেম খেলে। একসময় সেটাও আসক্তিতে পরিণত হয়। ফলে অবস্থার পরিবর্তন খুব একটা হয়না।

ফোনের ইন্সট্যান্ট নোটিফিকেশন বন্ধ করে দিন। সাথে সাথে নোটিফিকেশন না আসলে দেখবেন ওদিকে খুব একটা আর নজর যাচ্ছে না।

অফিস থেকে বেরিয়ে গেলে আর অফিসের ইমেল চেক করবেন না।

দিনের একটা নির্দিষ্ট সময় ছাড়া ফেসবুক-ইন্সটাগ্রামে লগ ইন করবেন না। বরং কোনও একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবা শুরু করুন। দেখবেন অন্যরকম আনন্দ পাচ্ছেন।

সাম্প্রতিক রিপোর্ট বলছে মানুষ গড়ে ৫ ঘণ্টা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকে আর ২ ঘণ্টা মোবাইলের দিকে। সেই জায়গা থেকেই মানুষকে এমন আসক্তি থেকে সরিয়ে আনার কাজটি কম ঝামেলার কাজ নয়। তবে নিজেকে সুস্থ রাখতে সেদিকে তো নজর দিতেই হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবরোধ ভাঙতে সিরিয়ায় বিদ্রোহীদের বড় ধরণের হামলা

পরবর্তী

গাজীপুর থেকে ৪ জন হুজি জঙ্গি আটক

পরবর্তী

গাজীপুর থেকে ৪ জন হুজি জঙ্গি আটক

সিপিবির কংগ্রেসে আগত অতিথিদের একাংশ।

রাজনৈতিক শূন্যতা পূরণে সিপিবির বিকল্প ঐক্যের ডাক

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT