সবচেয়ে কুৎসিত তিনি

বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতার পাশাপাশি গত কয়েক বছর ধরে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে কুৎসিত চেহারার নারী-পুরুষের প্রতিযোগিতা। চতুর্থবারের মতো জিম্বাবুইয়েতে অনুষ্ঠিত হয়েছে ভিন্ন ধারার অদ্ভূত এই প্রতিযোগিতা। এ বছরে খেতাবটি জিতেছেন ৪২ বছর বয়সী মিসন সেরে।
শনিবার অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় বিচারকদের রায়ে খুশিতে ও আনন্দে ফেটে পড়েন সামনের পাটির বেশ কয়েকটি দাঁত ছাড়া ও বিস্তৃত চোয়ালের হাসির অধিকারী মিসন এবং তার আপনজনরা।
তবে ২০১২ সাল থেকে এই প্রতিযোগিতার খেতাবধারী উইলিয়াম ম্যাসভ্যানু বিচারকদের এ সিদ্ধান্তের বিরোধিতা করেন।
তিনি বলেন, মিসন যথেষ্ট স্মার্ট, হ্যান্ডসাম ও সুন্দর। তার চেহারার কুৎসিত ভাবটা অনেকটাই কৃত্রিম। আর দাঁত না থাকাটা কুৎসিতের কারণ হতে পারে না।
ম্যাসভ্যানু আরো বলেন, সত্যিকার কুৎসিত ব্যক্তি আমিই। মিসন যখন মুখ খুলে হাসি দেয়, তখনই ওকে কুৎসিত লাগে। এছাড়া ওকে কুৎসিত বলা যায় না।
অন্যান্য প্রতিযোগিরাও বিচারকদের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে।
একজন অংশগ্রহণকারী প্যাট্রিক মুপারেকি বলে, জেতার জন্য এখন কি আমাদের দাঁত হারাতে হবে।
প্রতিযোগিতায় ৫শ পাউন্ড জয়ী মিসন কোনো কিছুই কানে না তুলে বলেন, ওদের মেনে নেওয়া উচিৎ আমি ওদের থেকে অনেক বেশি কুৎসিত।
নাট্যাভিনয় সংগঠক ডেভিড ম্যাকওয়া বলেন, অসুন্দর চেহারার জন্য মনের দুঃখ দূর করার জন্য আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে থাকি। চেহারা সৃষ্টিকর্তার দান। আমাদের যার চেহারা যেমনই হোক না কেনো তা নিয়েই গর্ববোধ করা উচিৎ।



