চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ক্লাবে নাম লিখিয়েছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

দলবদলে রেকর্ড গড়ে পিএসজিতে নাম লেখানোর পর নেইমার বলেছেন, ইউরোপের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী একটি ক্লাবে এসেছি আমি। বৃহস্পতিবার রাতে ফরাসি জায়ান্টদের সঙ্গে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড অর্থে পাঁচ বছরের চুক্তি সেরেছেন ব্রাজিলিয়ান তারকা।

‘প্যারিস সেইন্ট জার্মেইনের উচ্চাকাঙ্ক্ষা আমাকে আকর্ষণ করেছে। মনে হচ্ছে আমি চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। আজ থেকেই আমার নতুন দল-সতীর্থদের সাহায্য করতে সর্বাত্মক চেষ্টা করব আমি।’ ফ্রান্সে পাড়ি দিয়ে উচ্ছ্বসিত নেইমার এভাবেই মনের কথা মুখে এনেছেন।

এই কথার আগে দিনভর নেইমারের দলবদল জুড়ে থাকল নাটক। শুরু থেকেই চলা নাটকের মত হল শেষটাও! প্রথমে লা লিগা কর্তৃপক্ষ বাই আউট ক্লজের অর্থ ফিরিয়ে দিলেন। পরে প্রতিনিধি পাঠিয়ে নেইমার নিজেই ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করেছেন বলে জানায় বার্সেলোনা। তার কিছুপরেই ঘোষণা আসে আনুষ্ঠানিকভাবে পিএসজিতে যোগ দিয়েছেন এই ফুটবল ওয়ান্ডার বয়।

Banglabid

চূড়ান্ত খবরটা আসে বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে। ফরাসি জায়ান্ট ক্লাবটি নিজেদের ওয়েবসাইটে জানায়, তাদের সঙ্গে রেকর্ড মূল্যে পাঁচ বছরের চুক্তি সেরেছেন নেইমার।

এতে ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার রেকর্ড গড়েই পিএসজিতে নাম লেখালেন নেইমার। গত বছরের আগস্টে ১০৫ মিলিয়ন ইউরো দিয়ে পল পগবাকে জুভেন্টাস থেকে এনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেটাই ছিল আগের ট্রান্সফার ফির রেকর্ড দর।

২৫ বছর বয়সী ব্রাজিল তারকাকে বছরে ৪৫ মিলিয়ন ইউরো দেবে পিএসজি। আর সপ্তাহের হিসেবে ৮ লাখ ৬৫ হাজার করে পাবেন নেইমার, সেটিও ট্যাক্স পরিশোধ করা ছাড়াই।

Reneta

নেইমার সান্তোস থেকে বার্সায় এসেছিলেন ২০১৩ সালে। কাতালানদের দলে নাম লিখিয়ে হয়ে ওঠেন অপরিহার্য সদস্য। মেসি-সুয়ারেজকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছিলেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ। চার বছর পর শেষ হল নেইমারের সেই বার্সা অধ্যায়।

ন্যু ক্যাম্পে এসে প্রতিযোগিতামূলক ফুটবলে বার্সেলোনার হয়ে ১০৫টি গোল করেছেন নেইমার। কাতালান ক্লাবটির হয়ে দুটি লা লিগা, তিনটি কোপা ডেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৮টি শিরোপা জিতে গেলেন।

২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে থেকে তৃতীয় হন ব্রাজিলের এই ফরোয়ার্ড। গত অক্টোবরে কাতালান ক্লাবটির হয়ে পাঁচ বছরের নতুন চুক্তিতেও এসেছিলেন। কিন্তু সব ছিন্ন করে আইফেল টাওয়ারের দেশে এখন পিএসজির খেলোয়াড় এই ব্রাজিলিয়ান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষক নিয়োগে উপাচার্যের সম্পৃক্ততা সামান্য

পরবর্তী

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের টাইটেল স্পন্সর লাভেলো আইসক্রিম

পরবর্তী
লোগো

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের টাইটেল স্পন্সর লাভেলো আইসক্রিম

ফাস্ট ফুড

ফাস্টফুডে বুদ্ধি হ্রাস!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT