চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সফল’ বিপিএলের পর সিলেটে ত্রিদেশীয় সিরিজ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১২:৩৩ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
সিলেটের ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে অভিষেকের অপেক্ষায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্ব সফলভাবে আয়োজন করার পরপরই সুখবর পাচ্ছে সিলেটবাসী। সুরমা পাড়ের স্টেডিয়ামে জানুয়ারিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের তিনটি ম্যাচ হবে।

এমন খবর নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘ত্রিদেশীয় সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে সিলেটে। ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ জানুয়ারি।’

Banglabid

জানা গেছে, ১৫ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। দ্বিতীয় ম্যাচে লড়বে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে। তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

সিরিজের অপর দুই সম্ভাব্য ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম।

ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। এখন কেবল আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা।

Reneta

সিলেটে আন্তর্জাতিক ম্যাচ গড়াবে এমন আঁচ পাওয়া গিয়েছিল বিপিএল শুরুর সময়ে। দর্শক থেকে ক্রিকেটার, সিলেটের সবুজে ঢাকা মাঠ ও চারপাশের নয়নাভিরাম সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। স্টেডিয়ামের সৌন্দর্য ও সিলেটবাসীর ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে মুগ্ধ হন বিসিবি বস নাজমুল হাসান পাপন। সিলেটের সন্তান বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নতুন ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার ব্যাপারে আশ্বাস দেন বিপিএল চলাকালীন।

সিলেট শহর থেকে ৩ কিলোমিটার দূরে লাক্কাতুরায় অবস্থিত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। ২০১৪ সালে উদ্বোধনের পরই সিলেট স্টেডিয়ামে গড়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপের ৬টি ম্যাচ। ২০১৬ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কয়েকটি ম্যাচও হয়েছে সেখানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজসিলেট স্টেডিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সু চিকে ট্রুডো বললেন, রোহিঙ্গা নির্যাতন কেন বন্ধ হচ্ছে না

পরবর্তী

পদত্যাগপত্র পাঠিয়েছেন এস কে সিনহা

পরবর্তী
প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগপত্র পাঠিয়েছেন এস কে সিনহা

রিভেঞ্জ পর্ন

প্রতিশোধমূলক পর্ন ঠেকাতে ফেসবুকের উদ্যোগ

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT