চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফলভাবে ভয়েস ওভার এলটিই পরীক্ষা করল রবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

দেশে প্রথমবারের মতো ভয়েস ওভার লং টার্ম ইভোল্যুশন (ভিওএলটিই)  প্রযুক্তির সফল পরীক্ষা সম্পন্ন করেছে মোবাইল ফোন অপারেটর রবি। এর ফলে দেশের প্রথম অপারেটর হিসেবে ৪.৫জি নেটওয়ার্কে ভয়েস সেবা প্রদান করার জন্য প্রস্তুত হলো কোম্পানিটি।

বুধবার রাজধানীর রবি কর্পোরেট অফিসে ভিওএলটিই পরীক্ষামূলক ব্যবহার করা হয়।

দেশব্যাপী বিস্তৃত রবি’র ৪.৫জি নেটওয়ার্কে ভিওএলটিই সেবা কার্যকর হলে গ্রাহকরা এইচডি (হাই ডেফিনিশন) ভয়েস কল উপভোগের পাশাপাশি দ্রুততর কল সংযোগের সুবিধা পাবেন। ভিওএলটিই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা ভয়েস ও ডেটা উভয় সেবাই উপভোগ করতে পারবেন। এলটিই ডেটা নেটওয়ার্কে আলাদাভাবে ভয়েস সেবাকেও কার্যকর রাখে ভিওএলটিই প্রযুক্তি।

মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ’র একটি গবেষণা  প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো ইত্যাদি ওভার দ্যা টপ (ওটিটি) সেবার চেয়ে ভিওএলটিই সেবায় ব্যাটারি লাইফ ৪০ শতাংশ পর্যন্ত বেশি পেয়ে থাকেন গ্রাহকরা।

বাণিজ্যিকভাবে ভিওএলটিই চালু করার জন্য রবি’র ইকো-সিস্টেম পুরোপুরি প্রস্তুত রয়েছে উল্লেখ করে অনুষ্ঠানে জানানো হয়, সেবাটি চালু হলে কোন রকমের বাড়তি  মূল্য পরিশোধ ছাড়াই  রবি’র ৪.৫ জি গ্রাহকরা দ্রুততম সময়ে সবচেয়ে ভালো মানের ভয়েস সেবা উপভোগ করতে পারবেন। এ সেবার জন্য আলাদা কোন ডেটা চার্জ প্রয়োজন হবে না এবং ভয়েস কলের ক্ষেত্রে বর্তমান ট্যারিফ প্ল্যান বা প্যাকই বহাল থাকবে।

রবি’র ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা অত্যন্ত  আনন্দিত এবং গর্বের সাথে বলতে পারছি যে, দেশের সবচেয়ে বড় ৪.৫জি নেটওয়ার্কে আমরা ভয়েস ওভার এলটিই ভিত্তিক ভয়েস সেবার সফল কারিগরি প্রস্তুতি শেষ করেছি। আমরা বিশ্বাস করি, এটি ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে আরো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

Reneta

রবি’র এমডি ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ’আমি একই সাথে টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসি’কে অনুরোধ করবো যাতে ভয়েস ওভার এলটিই ব্যবহার উপযোগী ডিভাইসের ব্যবহার বাড়াতে তারা প্রয়োজনীয় উদ্যোগ নেন; তাহলে আমাদের সকল গ্রাহক ভয়েস ওভার এলটিই চালুর পরে সেবার মানের ক্ষেত্রে যে বৈপ্লবিক পরির্বতন হয়েছে তা উপভোগ করার সুযোগ পাবেন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও  তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান মো: জহুরুল হক এবং জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার-এনটিএমসি’র পরিচালক  বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউল আহসান।

বিটিআরসি’র কমিশনার, ইঞ্জিনিয়ারিং ও অপারেশন্স, মোঃ রেজাউল কাদের, কমিশনার, স্পেকট্রাম ম্যানেজম্যান্ট, মো. আমিনুল হাসান, সচিব, মো. জহিরুল ইসলাম, মহাপরিচালক, ইঞ্জিনিয়ারিং ও অপারেশন্স, বিগ্রেডিয়ার জেনারেল মোস্তফা কামাল, পরিচালক,  লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং, তালেব হোসেন এবং রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, হেড অব কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স, শাহেদ আলমসহ রবি’র ম্যানেজম্যান্ট টিমের সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিএসএমএফোর জিরবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৭

এপ্রিল ১৪, ২০২৬

রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ ও জমজমাট বৈশাখী মেলা

এপ্রিল ১৪, ২০২৬

বৈশাখ বরণে প্রস্তুত খুলনা বিশ্ববিদ্যালয়

এপ্রিল ১৪, ২০২৬

গানে গানে রমনার বটমূলে শুরু বর্ষবরণ আয়োজন

এপ্রিল ১৪, ২০২৬

পহেলা বৈশাখ: বাঙালির ঐতিহ্য ও প্রাণের উৎসব

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT