দেশের প্রযুক্তি অবকাঠামোকে শক্ত ভিত্তি দিতে সফটওয়্যার আমদানিতে শুল্ক কমিয়ে ২৫ শতাংশ থেকে ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
চলতি অর্থবছরে (২০১৭-১৮) সফটওয়্যার আমদানি ছিল ২৫ শতাংশ। তা থেকে ২০ শতাংশ কমিয়ে আমদানি শুল্ক একেবারে ৫ নামিয়ে আনার বিষয়ে অর্থমন্ত্রী জাতীয় সংসদে দেয়া বাজেট বক্তৃতায় বলেন: দেশে তৈরি হয় না এমন সফটওয়্যার যেমন-ডেটাবেইজ, প্রোডাক্টিভিটি সফটওয়্যার আমদানিতে শুল্ক সর্বক্ষেত্রে ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করছি।
ডেটাবেইজ, অপারেটিং সিস্টেম, ডেভলমেন্টস টুল, প্রোডাক্টিভিটি, অটোমেটিক ডেটা প্রসেসিং মেশিনের জন্য কমিউনিকেশন বা কোলাবরেশন সফটওয়্যারসহ বিভিন্ন সফটওয়্যারে এই শুল্ক ছাড় দেয়া হবে।







