চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সপ্তাহে ৪ লাখ করোনা পরীক্ষা কিট যুক্তরাষ্ট্রে পাঠাবে সুইজারল্যান্ডের রোশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কিট

সুইজারল্যান্ডের রোশ ডায়াগনস্টিক জানিয়েছে তারা হাসপাতাল ও ল্যাবরেটরিগুলোতে অনুমোদিত কোবাস করোনা ভাইরাস ডায়াগনস্টিক চালু করছে। সেখানে ৪০০,০০০ করোনা পরীক্ষণ কিট তৈরি হবে এক সপ্তাহেই।  

কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে তারা ৪০০,০০ করোনা পরীক্ষণ কিট প্রতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রেরণ করবে। সেসব কিট যাবে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বিতরণ কেন্দ্র ইন্ডিয়ানার ইন্ডিয়ানাপোলিশেও।

বাণিজ্যিকভাবে কোভিড-১৯ পরীক্ষণ তৈরির জন্য রোশি এফডিএর প্রথম জরুরি অনুমোদন লাভ করে। এজেন্সিটির পক্ষ থেকে বলা হয়, তারা কোম্পানিটির আবেদন পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ছাড়পত্র প্রদান করেছে।

পরীক্ষণ পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে এমন অন্তত ৩০টি ল্যাবে এইসব কিট সরবরাহ করা হয়েছে। সরকারি এজেন্সিগুলোর সঙ্গে রোশি কাজ করছে যেন বিস্তৃত ভৌগলিক অবস্থান এবং সর্বাধিক রোগীর কাছে পৌছানোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ নিশ্চিত করা হয়।

রোশের সিইও সেভেরিন সোচওয়ান বলেন, পরীক্ষণের ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার বিবেচনা করতে হবে, কারণ আমাদের অত বেশি সামর্থ্য নেই। যুক্তরাষ্ট্রেই শুধু একটি ঘটনা ঘটেনি। ঘটেছে পুরো বিশ্বব্যাপি।

কোম্পানিটির হিসাব অনুযায়ী, পুরোপুরি স্বয়ংক্রিয় এই পরীক্ষণ ৩৮৪টি ফলাফল দিতে পারবে প্রতি আট ঘণ্টার শিফটে ৬৮০০ কোবাসের সিস্টেমে এবং বড় আকারের ৮৮০০ কোবাসের সিস্টেমে ফলাফল দিবে ৯৬০টি। পরীক্ষণ শুরুর সাড়ে তিন ঘণ্টা পরই ফলাফল পাওয়া যাবে।

Reneta

সোচওয়ান বলেন, দেশগুলোকে এখন আরো বিস্তৃতভাবে মানুষকে পরীক্ষা করতে হবে। বয়স না বিবেচনা করেই দ্রুত পরীক্ষা করতে হবে। তবে প্রতিষ্ঠানগুলোর পরীক্ষণ যন্ত্র খুবই অপ্রতুল। তাই উপযুক্ত, স্বয়ংক্রিয় পরীক্ষণ মেশিন খুব দরকারি। গত জানুয়ারিতে এটা তৈরি করা শুরু করে রোশ। রেকর্ড সময়ে তারা সেটা তৈরিতে সক্ষম হয়।

সোচওয়ান যোগ করেন, তবে এই সময়ে ব্যক্তিগত দায়িত্ববোধই পারে ভাইরাস ছড়ানো রোধ করতে। সামাজিক বিচ্ছিন্নতা বজায় রাখুন। কোনো গণজমায়েতে যাবেন না। হাত ধোবেন বারবার। সেটাই ভাইরাস প্রতিরোধে কার্যকর। কিন্তু আমরা এখনো তেমন ভালো কোনো পদক্ষেপ নেইনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকিট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইনজীবীকে ফোন করে মামলা পরিচালনার কথা ভাবছেন হাইকোর্ট

পরবর্তী

করোনা: ফরিদপুরে জনসমাগম এড়াতে বিধিনিষেধ আরোপ

পরবর্তী

করোনা: ফরিদপুরে জনসমাগম এড়াতে বিধিনিষেধ আরোপ

ভারতে যেভাবে লকডাউন কার্যকর

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT