চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সপ্তাহে ১২ হাজার রোহিঙ্গা শিশু বাংলাদেশে আসছে: ইউনিসেফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে প্রতি সপ্তাহে অন্তত ১২ হাজার রোহিঙ্গা শিশু বাংলাদেশে আসতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ। পালিয়ে আসা শিশুদের কলেরা ও অপুষ্টির প্রভাব প্রবল বলেও জানায় এই সংস্থা।

গণমাধ্যমে দেয়া বিবৃতিতে ইউনিসেফ জানায়: চলতি বছরের আগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা শিশুর জীবন হুমকির মুখে পড়ছে বসবাসের সমস্যা এবং পানিবাহিত রোগের কারণে।

‘রোহিঙ্গা শিশুরা বিপজ্জনক পথ পার করে এসেছে এবং এখনও তারা তাদের মৌলিক চাহিদাগুলো পাচ্ছে না।’

Banglabid

ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্থোনি লেক বিবৃতিতে জানান: মিয়ানমারে কিছু রোহিঙ্গা শিশু এত বেশি সহিংসতার শিকার হয়েছে যা কোন শিশুর দেখার কথা নয়। তাদের সবার জীবনেই অনেক ক্ষতি হয়েছে। এসব শিশুদের খুব দ্রুত খাবার, নিরাপদ পানি, স্যানিটেশন এবং টিকার প্রয়োজন। তারা যেসব বিষয় সহ্য করে এসেছে সেটা থেকেও রক্ষা পেতে তাদের সহায়তা দরকার।

‘তাদের শিক্ষা, কাউন্সেলিং এবং আশা দরকার। এই সমস্যা তাদের বাল্যকাল নষ্ট করেছে, তাদের ভবিষ্যত এভাবে নষ্ট করতে দেওয়া যায় না।’

ইউনেসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেডারে বলেন: তারা খোলা জায়গায় বসবাস করছে। খাবার, নিরপদ পানি, স্যানিটেশন সুবিধা পাচ্ছে না। এসব কারণে তাদের পানিবাহিত ও অন্যান্য রোগের প্রকোপ বাড়ছে।

Reneta

ইউনিসেফের রিপোর্টে বলা হয়, ক্যাম্পে বিশৃঙ্খল অবস্থার কারণে শিশু ও যুবকরা পাচারকারীদের হাতে পড়ে যাচ্ছে এবং কিছু মানুষ তাদের ভুলপথে নিয়ে যাচ্ছে। ইউনিসেফ রাখাইনে নৃশংসতা শেষ করার আহ্বান জানিয়েছে।

ইউনিসেফ এখন চারটি বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। সেগুলো হলো- ১. বাংলাদেশ ও মিয়ানমারের মানবিক সহায়তা পরিকল্পনায় আন্তর্জাতিক সহায়তা ও অর্থ প্রদান। ২. রোহিঙ্গা শিশু ও পরিবারের নিরাপত্তা দেওয়া এবং রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হওয়া সব শিশুদের দ্রুত অবাধ মানবিক সুবিধা নিশ্চিত করা। ৩. নিরাপদে, স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের আবার মিয়ানমারে ফিরে যেতে সমর্থন দেওয়া। ৪. এই সমস্যার একটি দীর্ঘমেয়াদি সমাধান টানা এবং রাখাইন রাজ্যে অ্যাডভাইজরি কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিসেফরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আ.লীগের প্রস্তাবনা ভোটের ফলাফল পাল্টে দেয়ার কৌশল: রিজভী

পরবর্তী

শনিবার সন্ধ্যা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা

পরবর্তী

শনিবার সন্ধ্যা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা

নিষেধাজ্ঞার বেড়াজালে দঙ্গল কন্যা ফাতেমা

নিষেধাজ্ঞার বেড়াজালে দঙ্গল কন্যা ফাতেমা

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT