চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সপ্তাহে দুটির বেশি ডিমে অকাল মৃত্যু!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৯
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A

প্রতিদিন ডিম খাওয়া উচিত নাকি উচিত নয়? বিষয়টি নিয়ে আছে বিতর্ক। তবে সাম্প্রতিক একটি গবেষণায় বলা হয়েছে সপ্তাহে যারা তিনটি অথবা তার বেশি ডিম খান অথবা প্রতিদিন ৩০০ মিলিগ্রামের বেশি ডায়েটারি কোলেস্টেরল গ্রহণ করেন, তাদের হৃদপিণ্ডের সমস্যায় ভোগার এবং অকালে মৃত্যুবরণ করার ঝুঁকি অনেক বেড়ে যায়।

গবেষণাটির মূল গবেষক হলেন শিকাগোর নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফেইনবার্গ স্কুল অব মেডিসিন এর পোস্টডক্টোরিয়াল ফেলো ভিকটর ঝং। তিনি বলেন, ‘ডিম, বিশেষ করে কুসুম হলো ডায়েটারি কোলেস্টেরলের অন্যতম উৎস।’ শুক্রবার মেডিকেল জার্নাল ‘জেএএমএ’তে প্রকাশ পেয়েছে গবেষণাটি। ঝং এবং তার সহকর্মীদের করা এই গবেষণায় জানানো হয়েছে যে একটি বড় আকৃতির ডিমে ১৮৬ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে।

গবেষকরা ছয়টি স্টাডি গ্রুপের থেকে তথ্য সংগ্রহ করেছে। সেখানে ২৯০০০ মানুষের সাড়ে ১৭ বছরের তথ্য সংগ্রহ করা হয়েছে। দেখা গেছে যারা প্রতিদিন ৩০০ মিলিগ্রামের বেশি ডায়েটারি কোলেস্টেরল গ্রহণ করেছেন, তাদের অন্যদের তুলনায় হৃদপিণ্ডের রোগ এর ঝুঁকি ৩.২% বেশি এবং অকাল মৃত্যুর ঝুঁকি ৪.৪% বেশি।

তবে গবেষকরা এটাও জানিয়েছেন যে, হৃদপিণ্ডের সমস্যা এবং অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যাওয়ার সঙ্গে ধূমপান, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, ব্যায়াম না করা ইত্যাদি বিষয়গুলোও জড়িত। আবার শরীরের জন্যও ডিম প্রয়োজন। তাই গবেষকরা পরামর্শ দিয়েছেন, ডিম খেলে সারাদিনের অন্য খাবারের কোলেস্টেরল ব্যালেন্স করতে হবে। সেই সঙ্গে নিয়মিত ব্যায়াম করতে হবে। সিএনএন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অকাল মৃত্যুডিমহৃদপিণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT