অন্যান্য

সপ্তাহান্তে ঘরের পরিচ্ছন্নতা

সপ্তাহান্তে ঘরের পরিচ্ছন্নতা

পুরোটা সপ্তাহ ঘরের বাইরে। সপ্তাহান্তে সেই ঘরটাকেই মনে হয় পাখির বাসা। একটু ছোট ছোট টিপস মেনে চললে সপ্তাহ শেষের দিনটি হয়ে উঠতে পারে সহজ। পাশাপাশি পরবর্তী সপ্তাহ কাটাতে পারবেন অনেকটাই নিশ্চিন্তে।

জেনে নিন তেমনই কিছু সহজ টিপস, যেটা আপনার জীবনকে করে তুলবে আরো সহজ। 

কেনাকাটা: প্রতিদিন বাজার করতে যাওয়ার ঝামেলা নিশ্চয়ই আপনি পোহাতে চাননা। তাহলে সপ্তাহের শেষে বাজারের পুরো লিস্ট বানিয়ে ফেলুন। কোনো বাজারে গিয়ে সবগুলোই কিনে ফেলুন। দেখবেন আর প্রতিদিন বাজার করার ঝামেলা থাকবে না। সবচেয়ে ভালো হয় যদি ছুটির দিনের আগের দিনই অফিস থেকে ফেরার পথে সব কিছু কেনাকাটা করে ফেরেন তাহলে ছুটির দিন পুরোটাই পাবেন ঘরের কাজ করার জন্য। নিজের জন্যও খানিকটা সময় বের করতে পারবেন। 

বেডকভার দিয়েই শুরু করুন: বিছানা গোছানো থাকলে ঘরটা অনেকটাই গোছানো দেখা যায়। তাই ছুটির দিনটিতে ঘুম থেকে উঠেই চেষ্টা করুন বিছানার কভার বদলে ফেলতে। তারপর পুরনোটা ওয়াশিং মেশিনে চালান করে আর নতুন একটা বিছিয়ে দিন বিছানার উপরে। 

ধুলো পরিস্কার: এরপর নজর দিন ঘরের ধুলো পরিস্কারের দিকে। সপ্তাহের প্রতিটি দিন ঘর পরিস্কার করা সম্ভব হয়ে উঠে না অনেকের। তাই এবার টেবিল, কাপবোর্ডের উপর পরিষ্কার করে ফেলুন। পুরো সপ্তাহটা আর চিন্তা থাকবে না।   

সঙ্গে রান্নাঘরটাও: রান্নাঘরটা পুরো পরিস্কার রাখা খুবই জরুরি। তা না হলে আরশোলা আর মাকড়সার ছড়াছড়ি হবে পুরো ঘর জুড়ে। আর সেটা খাবারের উপরও বসতে পারে। তাই রান্নাঘরটা পুরোপুরি পরিস্কার রাখা খুবই জরুরি।

বিষয়:ঘর গোছানো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…