চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্মানহানির ভয়ে তেলেগু অভিনেত্রীর আত্মহত্যা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

চলতি বছরে একের পর এক তারকা বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। এবার সে পথই বেছে নিলেন জনপ্রিয় তেলেগু টিভি সিরিয়াল অভিনেত্রী কোন্ডাপাল্লি শ্রাবনী। পুলিশের কাছে এমনই অভিযোগ অভিনেত্রীর পরিবারের।

মঙ্গলবার রাতে অভিনেত্রীর হায়দরাবাদের বাড়িতে তার নিজ ঘর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পারিবারিক সূত্র বলছে, দেবরাজ রেড্ডি নামের এক ব্যক্তির ব্ল্যাকমেইলের চাপে পড়েই হয়ত এমনটা করেছেন শ্রাবনী।

অভিনেত্রীর পরিবার আরো জানায়, বেশ কিছুদিন যাবত দেবরাজ রেড্ডি নামের এক ব্যক্তি শ্রাবনীকে ব্ল্যাকমেইল করছিলেন তার ব্যক্তিগত কিছু ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে। এই দেবরাজ মূলত অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী ডিস্ট্রিক্টের কাকিনাড়ার বাসিন্দা। যার সাথে টিকটকের মাধ‍্যমে অভিনেত্রীর আলাপ হয়।

Banglabid

সেসময় ওই ব্যক্তি শ্রাবনীকে সিরিয়ালে সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান। যার পরিপ্রেক্ষিতে তাকে একটি সিরিয়ালে সুযোগও দিয়েছিলেন অভিনেত্রী। তাদের সম্পর্ক আরো ঘনিষ্ট হয় তখন।

তবে অভিনেত্রীর মায়ের অভিযোগ, শ্রাবনী ঘুমিয়ে থাকলে তার ফোন ঘাটত ওই ব‍্যক্তি। তার এমন নিগ্রহের জন‍্য চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন অভিনেত্রী। এরপর ওই ব‍্যক্তির থেকে দূরত্ব বাড়াতে শুরু করলে গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল‍্যাকমেইল করতে শুরু করেন দেবরাজ।

এমনকি ছবিগুলি ডিলিট করার জন‍্য অভিনেত্রীর কাছে ১ লক্ষ টাকাও চেয়েছিলেন দেবরাজ। যার ভেতর ৩০ হাজার টাকা অনলাইনে ও বাকি ৭০ হাজার দেওয়া হয় ক‍্যাশে। কিন্তু তারপরেও পিছু ছাড়েনি সেই ব্যক্তি।

Reneta

অবশেষে বাধ‍্য হয়ে গত ২২ জুন পুলিশে অভিযোগ দায়ের করলে পুলিশও সতর্ক করে ওই ব‍্যক্তিকে। কিন্তু তাতেও সে কোন পাত্তা দেয়না। বরং বিরক্ত করেই যাচ্ছিলো শ্রাবনীকে। আর সেই চাপই সহ্য না করতে পেরেই সন্মানহানির ভয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন শ্রাবনী।

তবে এই আত্মহত্যার পিছনে অন্য আর কোন কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শীর্ষস্থানটা বাঁচাতে পেরেছে অস্ট্রেলিয়া

পরবর্তী

বিএনপি ভবিষ্যতেও নির্বাচনী রাজনীতিতে থাকবে, আশাবাদ কাদেরের

পরবর্তী
সেতুমন্ত্রী

বিএনপি ভবিষ্যতেও নির্বাচনী রাজনীতিতে থাকবে, আশাবাদ কাদেরের

মসজিদে বিস্ফোরণ: তৃতীয় দিনের মতো চলছে তিতাস গ্যাসের খনন কাজ

সর্বশেষ

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT