চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যার ম্যাচ খেলতে দুপুরে সিলেটে ফিলিপিন্স!

নাজিম আল শমষের নাজিম আল শমষের
১২:৪৮ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সিলেট থেকে: বাংলাদেশে আসার আগে নিজেদের দলটাকে দুই ভাগ করেছে ফিলিপিন্স। মূল দলটাকে পাঠিয়েছে কাতার। ওমানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার জন্য। আর বাকি দলটা এসেছে বাংলাদেশে। এই দলটাও হয়েছে দুই ভাগে বিভক্ত। যার এক অংশ আসছে বুধবার দুপুরে, লাওসের বিপক্ষে ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে!

বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপে লাওসকে প্রথম ম্যাচে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে যাওয়ার ৫০ শতাংশ কাজ সেরে রেখেছে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই ১০০ শতাংশ কাজও সারা হয়ে যেতে পারে যদি বুধবার ফিলিপিন্সের বিপক্ষে হার অথবা ড্র করে লাওস। তাহলে ৫ অক্টোবর এই ফিলিপিন্সের বিপক্ষে অনেকটা নির্ভার হয়েই মাঠে নামতে পারবে জেমি ডের দল।

বুধবারের ম্যাচ নিয়ে বাংলাদেশের যতটা না মাথাব্যথা, ফিলিপিন্সের ঠিক যেন তার উল্টো। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ যে তাদের কাছে অনেকটা গা গরমের টুর্নামেন্ট সেটা স্পষ্ট।

কোনো দলকে যদি গুরুত্বের বিবেচনায় টিম ‘এ’, ‘বি’ ও ‘সি’ অনুসারে ভাগ করা হয় তাহলে বাংলাদেশে এসেছে ফিলিপিন্সের ‘বি’ ও ‘সি’য়ের মাঝামাঝি দলটা। সিলেটে এখন অবস্থান করছেন তাদের ১৬ জন খেলোয়াড়। বাংলাদেশে আসা বেশিরভাগ খেলোয়াড়ের উদ্দেশ্য জানুয়ারিতে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা করে নেয়া।

মূল কোচ ও অধিনায়কসহ দলের বাকি খেলোয়াড় দলের সঙ্গে যোগ দেবেন দুপুরে। সন্ধ্যা ৬.৩০ মিনিটে লাওসের সঙ্গে ম্যাচ। ভ্রমণ-ক্লান্তি নিয়ে কয়েক ঘণ্টা পরেই মাঠে নেমে পড়বেন এ খেলোয়াড়া; এমনটা ভাবা যাচ্ছে না। তাই অনেকটা জোড়াতালি দেয়া দলই ম্যাচে নেমে পড়বে লাওসের বিপক্ষে। আর এই দলটা যদি হেরে বসে তাহলে শেষ ম্যাচে কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে লাল-সবুজদের।

ট্যাগ: বঙ্গবন্ধু গোল্ডকাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মহাসচিবসহ বিএনপির সাত শীর্ষ নেতাকে আগাম জামিন

পরবর্তী

‘লেজারপ্রেমী’ নোবেলজয়ী ডনা স্ট্রিকল্যান্ড

পরবর্তী
পদার্থবিদ্যায় নোবেল-ডনা স্ট্রিকল্যান্ড-লেজার

‘লেজারপ্রেমী’ নোবেলজয়ী ডনা স্ট্রিকল্যান্ড

ক্র্যাশ ল্যান্ডিংয়ের বিষয়ে যা বললো ইউএস-বাংলা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT