বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশ হেফাজতে সন্দেহভাজন নুরুচ্ছাফা বেগম নামে এক নারী ইয়াবা পাচারকারীর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে জিজ্ঞাসাবাদের সময় ওই নারী শরীরে লুকিয়ে রাখা ইয়াবা খেয়ে ফেললে বিষক্রিয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন।
অবস্থার অবনতি হলে পুলিশ কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে থানায় ইয়াবা পাচারের মামলা রয়েছে বলে জানান সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা।








