চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৬
বাংলাদেশ
A A

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারিতে একজন বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা
করা হয়েছে। মং শই উ চাক নামে ওই ভিক্ষুকে শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা
হত্যা করে পালিয়ে
যায়। নিহতের বয়স ৬০ বছর।

হত্যার কারণ এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে ঘটনার বিষয়টি নিশ্চিত
করে পুলিশ জানিয়েছে; হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা গেছে, নিহত ভিক্ষু চাকপাড়া বৌদ্ধ বিহারে একাই থাকতেন। আজ শনিবার সকালে জনাচাক নামের স্থানীয় এক ব্যক্তি তাকে খাবার দিতে গিয়ে তার মরদেহ দেখতে পান।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আহসান জানিয়েছে, ওই ভিক্ষুকে কুপিয়ে হত্যা করা
হয়েছে। লাশের গলা প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।

গত ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও মঞ্চনাট্যকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যার পাঁচ দিনের মাথায় একই কায়দায় টাঙ্গাইলের গোপালপুরে দোকান থেকে বের করে এনে নিখিল চন্দ্র জোয়ার্দার নামের এক দর্জিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

কলাবাগান হত্যাকাণ্ডের দুদিন আগে ২৩ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে তার শালবাগানের বাসার কাছে কুপিয়ে হত্যা করা হয়। আর এর এক দিন আগে ২২ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরমানন্দ রায় নামের এক সাধু নিহত হন ছুরিকাঘাতে।

Reneta

এসব ঘটনার আগে গত ২১ ফেব্রুয়ারি পঞ্চগড়ে শ্রী শ্রী সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যা করে দুর্বৃত্তরা।

ওইসব হত্যার ঘটনায় বেশির ভাগের দায় স্বীকার করে আইএস এবং আনসার আল ইসলাম। যদিও সরকারের পক্ষ থেকে দেশে আইএস জঙ্গিদের অস্তিত্ব থাকার বিষয়টি বারবার নাকচ করে দেওয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বান্দরবন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT