চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটক শূন্য বান্দরবান: হতাশ হোটেল ব্যবসায়ীরা

আমিনুল ইসলাম খন্দকারআমিনুল ইসলাম খন্দকার
৩:১৭ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৪
জনপদ, বান্দরবান
A A

ঈদের ছুটি আর নৃগোষ্ঠীদের বর্ষবরণকে ঘিরে পাহাড়ি কন্যা হিসেবে পরিচিত পার্বত্য জেলা বান্দরবানে সবসময় পর্যটকদের আনাগোনা ও পাহাড়ে মানুষের পদচারণায় মুখরিত হয়ে থাকলেও এবার যেন তার সম্পূর্ণ ব্যাতিক্রম। প্রায় পর্যটক শূন্য হয়ে পড়েছে বান্দরবন।

এবার ঈদ উৎসবের পরপরই পহেলা বৈশাখ দরজায় কড়া নাড়ছে। ঈদের একদিন পর  থেকে নানান আনুষ্ঠানিকতায় শুরু হতে যাচ্ছে পার্বত্য এলাকায় বিভিন্ন নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব।

পহেলা বৈশাখ এবং পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠিদের উৎসব উৎযাপন উপলক্ষে  প্রতিবছর  বান্দরবানের বিভিন্ন হোটেল, মোটেল ও রির্সোটগুলো বুকিং হতো শতভাগ। কিন্তু এ বছর তার বিপরীত অবস্থা বিরাজ করছে।

বান্দরবানে বেড়াতে আসা পর্যটকরা সকল বুকিং বাতিল করে দিচ্ছেন বলে জানিয়েছেন, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে দীর্ঘ এই ছুটিতে পর্যটকদের ভ্রমনের জন্য নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

বান্দরবান আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, রুমা ও থানচির ব্যাংক ডাকাতির ঘটনা এবং এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানকে কেন্দ্র করে সকল হোটেল, মোটেল ও রিসোর্ট বুকিং বাতিল হচ্ছে। যদিও বা ঘটনাস্থল শহর এলাকা থেকে অনেক দূরে। এখানে তেমন কোনো প্রভাব নেই। শহর থেকে রুমা ৪৭ কিলোমিটার দূরে আর থানচির দূরত্ব ৮৫ কিলোমিটার।

দীর্ঘদিন ভ্রমণে নিষেধাজ্ঞা ও পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগের কারণে লম্বা সময় ধরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দীর্ঘ সময় পর পর্যটন ব্যবসায় লাভের আশা করছিলেন তারা।

Reneta

হিল ভিউ আবাসিক হোটেলের ব্যবস্থাপক লিমন সরকার জানান, এবার ঈদ এবং বৈসাবি ঘিরে কোনো বুকিং নেই। বুকিং যা ছিল সবকটাই বাতিল হয়েছে।

বান্দরবানের নীলাচল রোডের প্রবেশ মুখে অবস্থিত আবাসিক হোটেল নীলাদ্রির ব্যাবস্থাপক ইউনুস বিন কবির বলেন, আমরা এর আগে ঈদ পরবর্তী সময়ে কোন ছাড় না দিয়ে শতভাগ রুম বুকিং কনফার্ম করতাম। এবার সর্বোচ্চ ছাড় দিয়েও পর্যটক পাচ্ছি না। ভয়ে আতঙ্কে সকলে মুখ ফিরিয়ে নিচ্ছে।

বান্দরবানের চাঁদের গাড়ীর ড্রাইভার মিঠু সিকদার বলেন, পুরো রমজান মাস ধার কর্য করে চলেছি, ভেবেছিলাম ঈদের পর পর্যটক আসলে বাড়তি আয় রোজকার হবে। ঋণ শোধ করে ভালো মতো চলতে পারবো। সবকিছু কেমন যেন হয়ে গেলো। আতঙ্কে কেউ পাহাড়ে বেড়াতে আসছেন না।

বান্দরবান জীপ মাইক্রোবাস মালিক সময়বায় সমিতির লাইন পরিচালক মো.কামাল জানান, পর্যটকদের সেবার জন্য বান্দরবানে  ৪ শতাধিক গাড়ী সার্বক্ষণিক প্রস্তুুত থাকতো, তবে এবার বুকিং কম, আশানুরুপ ব্যবসা হবে না।

হোটেল থেকে বুকিং বাতিল করা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামিমুল ইসলামকে ফোন দিয়ে কারন জানত চাইলে তিনি বলেন, সবার আগে নিরাপত্তা। আমরা পরিবার নিয়ে নিরাপদ বোধ করছি না। তাই বুকিং বাতিল করেছি। বান্দরবান খুবই সুন্দর যায়গা, পরিস্থিতি স্বাভাবিক হলে, সুযোগ পেলে পরিবার নিয়ে ঘুরতে যাবো।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, বান্দরবানের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে বড় ধরনের আতংকের কিছুই নেই। দীর্ঘ ছুটিতে বান্দরবানে পর্যটকরা অনায়াসে আসতে পারবে এবং ভ্রমন করতে পারবে। রুমা এবং থানচি ছাড়া বান্দরবানের অন্যান্য উপজেলাগুলোতে অসংখ্য পর্যটনকেন্দ্র রয়েছে এবং সেখানে ভ্রমন করতে আমরা পর্যটকদের উৎসাহিত করছি।

ট্যুরিস্ট পুলিশের বান্দরবান জোনের পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ বলেন, আবাসিক হোটেল-মোটেলে খবর নিয়েছি, সবাই একই রকম কথা বলছে। কোনো বুকিং নেই। বুকিং যা ছিল তাও বাতিল হয়ে যাচ্ছে।

 

 

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্যটক শূন্যবান্দরবনহতাশ হোটেল ব্যবসায়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিজেএফডির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT