বয়ফ্রেন্ড সন্দীপ তোশনিওয়ালকেই বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা কারিশমা কাপুর? এমনটাই তো শোনা যাচ্ছে। সপ্তাহখানেক আগে প্রাক্তণ স্বামী সঞ্জয় কাপুর বিয়ে করার পর কারিশমার বিয়ের ব্যাপারটি সামনে চলে আসে।
সন্দীপ মুম্বাইয়ের ধনাঢ্য ব্যবসায়ী। স্ত্রী ড. আশ্রিতার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। আশ্রিতা মাসিক আট লাখ রুপি খোরপোশ আর মেয়েদের ভরণপোষণের দায়িত্ব নিজেই নিতে চেয়েছেন। সঙ্গে মুম্বাইয়ে একটি ফ্ল্যাট। অনেক আলোচনার পর সম্প্রতি আট কোটি রুপিতে সন্দীপ আর আশ্রিতার বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয়।
শোনা যাচ্ছে, কারিশমাকে বিয়ে করতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে সন্দীপকে। কারণ বিবাহ বিচ্ছেদের আইনি জটিলতা সম্পন্ন হলেই বিয়ে করবেন তারা। আর বিয়েটা হবে এ বছরই। ডিএনএ।







