চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাস-জঙ্গিবাদ রপ্তানিতে বাধা হবে না: তোফায়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৬
অর্থনীতি
A A

২০১৬-১৭ অর্থ বছরে ৩ হাজার ৭শ’ কোটি ডলার রফতানির লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। রফতানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ শতাংশ।

দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ ও অনুমোদন সংক্রান্ত সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লক্ষ্যমাত্রার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, গত অর্থবছরে রফতানির লক্ষ্যমাত্রা ছিলো ৩ হাজার ৩শ’ ৫০ কোটি ডলার। এর বিপরীতে ৩ হাজার ৪শ’ ২০ কোটি ডলার রফতানি হয়েছে।

রাজনৈতিক স্থিতিশীলতার কারণে রফতানির লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। লক্ষ্যমাত্রা অর্জনে পোশাক শিল্পকে সব ধরণের সহযোগিতার আশ্বাসও দেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘গত অর্থবছরে আমাদের রপ্তানির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা ছিল, তা পূরণ করেও তার চেয়ে সাতশ মিলিয়ন মার্কিন ডলার বেশি আয় করতে সক্ষম হয়েছি। আমাদের সামগ্রিক রপ্তানি বেড়েছে ১২৪.৮২ শতাংশ। তবে রপ্তানীকৃত তৈরি পোশাকের দাম সেভাবে বাড়েনি।’

তোফায়েল আহমেদ বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের জিএসপি সুবিধা দিচ্ছে না। এ বছর সেটা নবায়ন করা হয়নি। তাতে আমাদের অর্থনীতিতে প্রভাব পড়েনি।’

বাণিজ্য মন্ত্রণালয়ে তিনি বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রপ্তানি
শেয়ারTweetPin

সর্বশেষ

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT