চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

আর গণমাধ্যমকে সঙ্গে নিয়ে সরকারের রূপকল্পগুলো বাস্তবায়নে কাজ করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের স্বাগত জানাতে মঙ্গলবার সকাল থেকে মন্ত্রণালয়ের সামনে দাঁড়িয়ে থাকেন সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।

একে একে মন্ত্রীরা এলে স্বাগত জানান তারা। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও কোনো কোনো দপ্তরে সদ্য সাবেক মন্ত্রীরাও নতুনদের বরণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের আসাদুজ্জামান খাঁন বলেন, আন্দোলনের নামে কাউকে নাশকতা করতে দেয়া হবে না।

সচিবালয়ে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দেশের অগ্রগতির জন্য গণমাধ্যমের সহযোগিতা চান তিনি।

Reneta

মন্ত্রীরা শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন। তারা বলেন, বিগত সরকার যেখানে শেষ করেছেন সেখান থেকেই তারা শুরু করতে চান।

এদিন নতুন মন্ত্রীদের স্বাগত জানাতে বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারাও সচিবালয়ে আসেন।

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননতুন মন্ত্রিসভামন্ত্রিসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জুলাই ১৭, ২০২৬

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT