আন্তর্জাতিক

সন্ত্রাসীদের রুখতে খাল খনন

সন্ত্রাসীদের রুখতে খাল খনন

প্রতিদেশী দেশ লিবিয়া থেকে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বন্ধে খাল খনন করছে তিউনিসিয়া। গত এপ্রিল থেকে দুই দেশের মধ্যেবর্তী প্রায় ৫শ’ কিলোমিটার সীমান্তে ওই খাল খননের কাজ শুরু হয়।

গত মাসে তিউনিসিয়ার রাজধানীতে একটি জাদুঘরে এবং রিসোর্টে হামলা হয়।

দেশটির নিরাপত্তা সংস্থা বলছে, দুটি হামলাই বিদেশী ট্রেনিংপ্রাপ্ত সন্ত্রাসীরা করেছে। এর সঙ্গে লিবিয়ার সন্ত্রাসীদের হাত রয়েছে।

তিউনিসিয়া সরকার বলছে, জঙ্গিগোষ্ঠী আইএস লিবিয়া থেকে অস্ত্র এনে তিউনিসিয়ায় ক্রমাগতভাবে তাদের শক্তি বাড়িয়ে যাচ্ছে। সন্ত্রাসীরা যাতে সহজে লিবিয়া থেকে তিউনিসিয়ায় ঢুকতে না পারে এবং অস্ত্র আনতে না পারে সেজন্যই এই খাল খনন করা হচ্ছে।

প্রায় ৫শ’  কিলোমিটার সীমান্তে প্রাথমিকভাবে ১শ’ ৮৬ কিলোমিটার খাল খননের পরিকল্পনা করে তিউনিস সরকার। এর ১০ শতাংশের কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

সরকার বলছে, বাড়তি আরো ৪০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা তাদের রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ প্রকল্পটির সম্পূর্ণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন তিউনিসিয়ার প্রতিরক্ষামন্ত্রী ফাতাহ আল-হারসানি।

বিষয়:আইএস খাল খনন জঙ্গি তিউনিসিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…