চ্যানেল আই সংবাদ এর সাবেক অ্যাসাইনমেন্ট এডিটর ও সহকারী বার্তা সম্পাদক প্রয়াত সাংবাদিক সন্তোষ মণ্ডলের প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শেষ শ্রদ্ধা নিবেদন করেন তার সহকর্মীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
সন্তোষ মণ্ডল গত সোমবার দুপুরে নিউইয়র্কের ব্রুকলিনের একটি হাসপাতালে মারা যান।
শুক্রবার বিকেলে রাজধানীর পোস্তগোলা শ্মশানে তার মরদেহ দাহ করা হয়েছে।








