লাইফস্টাইল

সন্তান সবজি খায় না?

সবজি

সবজি

ফাস্ট ফুডের দোকানে গেলে সব কিছুই খুব তৃপ্তি নিয়ে খায় আপনার সন্তান। কিন্তু বাড়িতে এলেই খাওয়া নিয়ে যত আপত্তি। বিশেষ করে সবজি খাওয়ার ব্যাপারে ভীষণ অনীহা তার। কিছুতেই সবজির প্রতি আগ্রহী করে তুলতে পারছেন না। অথচ পুষ্টির জন্য তো একটু হলেও সবজি খাওয়া জরুরী।

যাদের সন্তান একেবারেই সবজি খেতে চায় না কিংবা অল্প খায় তাদের কিছুটা কৌশলী হতে হবে। জেনে নিন সন্তানকে সবজি খাওয়ার প্রতি আগ্রহী করে তোলার কিছু কৌশল।

একসঙ্গে কিনুন: যখন কোনো গ্রোসারি শপে কেনাকাটা করতে যাবেন তখন সন্তানকে সঙ্গে নিয়ে যান। তাকে সঙ্গে নিয়ে সবজি কেনাকাটা করলে সেগুলোর প্রতি তার আগ্রহ তৈরি হবে। কেনার সময় কোন সবজি কেন খাওয়া উচিত সেটাও গল্প করুন তার সঙ্গে।

পছন্দ করতে দিন: সবজি নির্বাচন করার সময় সন্তানকেই বলুন পছন্দ করতে। নিজের হাতে তাজা সবজি বেঁছে দিতে বলুন তাকে। নিজের পছন্দের জিনিসের প্রতি সবারই আগ্রহ বেশি থাকে।সবজি

একসঙ্গে রাঁধুন: আপনার সন্তান অনেক ছোট, রান্না করার বয়স হয়নি। তাতে কী? আপনি যখন রাঁধবেন, তখন সন্তানকে পাশেই রাখুন। ছোট-খাটো সাহায্য করতে বলুন তাকে। দুজনের মিলিত প্রচেষ্টার এই রান্নার প্রতি সন্তান আগ্রহী হবে এবং খাওয়ার ইচ্ছা হবে। এছাড়াও রান্নায় কোন কোন সবজি ব্যবহার করবেন সেক্ষেত্রেও সন্তানের পছন্দকে প্রাধান্য দিতে পারেন।

প্রদর্শন করুন: সুন্দরের প্রতি আগ্রহ চিরন্তন। খাবার সুন্দর হলে খাওয়ার আগ্রহ বাড়ে। খাবার খুব সুন্দর করে পরিবেশন করুন। ফ্রিজ কিংবা টেবিলে যেখানেই থাক, সেখানেই পরিচ্ছন্ন পরিবেশন করুন। এতে খাবারটি খাওয়ার ব্যাপারে সন্তান আগ্রহী হয়ে উঠবে। ফেমিনা

বিষয়:অভিভাবক সন্তান সবজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…