বলিউড বাদশা শাহরুখ খানের প্রায় সব সিনেমাই প্রেম নির্ভর। তাই বেশিরভাগ সিনেমা হাসি কান্নার সংমিশ্রন থাকে। ২০০৩ সালে করণ জোহর পরিচালিত সুপারহিট সিনেমা ‘কাল হো না হো’ ছবিটির শেষ দৃশ্যের কথা সবারই মনে আছে।
হাসপাতালে বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে নায়ক। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।
ওই দৃশ্য দেখে আবেগ প্রবণ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর তাই এতো আবেগ প্রবণ দৃশ্য কিং শাহরুখ তার সন্তানদের দেখতে দেয়নি।
সম্প্রতি টুইটারে এমন কথা জানালেন শাহরুখ খান।
তিনি আরো জানান, কিছুদিন আগে তার এক ভক্ত টুইটারে একটি ভিডিও শেয়ায় করেন। সেখানে দেখা যাচ্ছে ‘কাল হো না হো’র’ শেষ দৃশ্যটি দেখে ছোট্ট এক ভক্ত কান্না করে ফেলেছেন। এবং মেয়েটি কোনো ভাবেই মেনে নিতে পারছেন তার পছন্দের মানুষের মৃত্যু হয়েছে।
এ প্রসঙ্গে শাহরুখ বলেন, অামার ছেলে আর মেয়েকে এই ছবির শেষ দৃশ্যটি দেখতে দেইনি।







