বাড়ি থেকে দূরে গেলে সন্তানের কথা একটু বেশিই মনে পড়ে। বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। শুটিং এর প্রয়োজনে বাড়ি থেকে দূরে গিয়ে সন্তানের কথা মনে করেন শাহরুখও। তেমনই একটি মুহূর্তের ছবি টুইটারে প্রকাশ করেছেন তিনি।
ছবিতে বরফে ওপর ছেলে আরিয়ান এবং মেয়ে সুহানার নাম লিখে ছবি তুলেছেন তিনি। সন্তানদেরকে চমকে দেয়ার জন্য সেই ছবিটিই ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি। ছবিটি এতদিন সংরক্ষণ করে রাখার জন্য ঈষিকা মোহনকে ইনস্টাগ্রামে ধন্যবাদ দিয়েছেন শাহরুখ।

শাহরুখকে দেখেই বোঝা যায় যে ছবিটি বেশ আগের। তিনি টুইটারেও লিখে দিয়েছেন যে বহু বছর আগেই তোলা হয়েছে ছবিটি। সেইবারই জীবনে প্রথম বরফ দেখার অভিজ্ঞতা হয়েছিল তার। সুন্দর সেই মুহূর্তটায় ছেলে-মেয়েকে খুব মনে পড়ছিল তার। তাই আঙুল দিয়ে বরফের ওপর সন্তানদের নাম লিখেছিলেন শাহরুখ। মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য ক্যামেরাবন্দি করে রেখেছিলেন তিনি।








