চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানকে র‌্যাবের গ্রেফতারের পর শোকে পিতার মৃত্যু

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৬:২৮ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A
র‌্যাব

টাঙ্গাইলে পুত্রের শোকে পিতার মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে র‌্যাব সদস্যরা এক মাছ ব্যবসায়ীকে আটক করার শোক সইতে না পেরে ওই ব্যবসায়ীর পিতার মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত মর্তুজ আলী ভূঞাপুরের চর চিতুলিয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, রোববার দুপুরে দু’টি স্পিডবোট যোগে র‌্যাব-১২ এর সাত সদস্যের একটি দল যমুনা নদীর গোবিন্দাসী প্রান্ত থেকে মর্তুজ আলীর ছেলে মাছ ব্যবসায়ী জাহিদুলকে আটক করে। এই খবর পেয়ে ছেলের শোকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মর্তুজ আলী।

এ বিষয়ে গোবিন্দাসী ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, জাহিদুলকে সাদা পোশাকধারী সাত ব্যক্তি র‌্যাব-১২ লেখা দু’টি স্পিডবোট যোগে তুলে নিয়ে যায়। জাহিদুল এলাকায় মাছের ব্যবসা করতো। খবর পাওয়ার অল্প কিছুক্ষণ পরেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জাহিদুলের বাবা মারা যান।

র‌্যাব
নিহত মুর্তজ আলী
Banglabid

র‌্যাব-১২ এর উপ-পরিচালক মেজর সুমন বলেন, সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে দুটি নৌকা ছিনতাই হলে রোববার সকালে ছিনতাই হওয়া একটি নৌকা উদ্ধার করা হয়। এসময় একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি আরেকটি নৌকা জাহিদুলের কাছে থাকার বিষয় জানায়। এছাড়া জাহিদুল ওই নৌকা বিক্রির সঙ্গে জড়িত বলেও স্বীকার করে সে।

‘ওই ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে জাহিদুলকে আটক করা হয়। আমরা এখন জাহিদুলকে নিয়ে ছিনতাই হওয়া নৌকা উদ্ধারের চেষ্টা করছি।’

তবে এর আগেও ভূঞাপুরে ডিবি পুলিশের পরিচয়ে ব্যবসায়ী আব্দুল মান্নান, জহুরুল খা ও শমসের ফকিরকে তুলে নেয়ার ঘটনা ঘটেছে। কিন্তু এখনও পর্যন্ত অপহৃত ওই তিন ব্যবসায়ীর কোন খোঁজ পাওয়া যায়নি।

Reneta

এ কারণে অপহরণের শিকার হওয়া ব্যক্তিদের পরিবার ও উপজেলার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইয়াবা মামলায় মৃত্যুদণ্ড, ৬ বছর পর জানা গেল আসামি ‘অন্য ব্যক্তি’!

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোভাল- সার্জিও গোর বৈঠক ঘিরে নতুন সমীকরণ

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে হাইসেন্সের নতুন সিরিজের স্মার্ট টিভি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দাম বৃদ্ধির চাপ কমেছে, জুলাইয়ে মূল্যস্ফীতি ৮.৩২ শতাংশ

আগস্ট ১২, ২০২৬
পাকিস্তানি গায়ক আতিফ ঢাকায় আসছেন, কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে নিষিদ্ধ তার গান, তবু ধন্যবাদ দিলেন আতিফ

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT