বিনোদন

সত্যি হলো টম হল্যান্ড ও জেনদায়ার প্রেমের গুঞ্জন

হোমকামিং এর প্রিমিয়ার অনুষ্ঠানে দুই তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি অভিনেতা-অভিনেত্রী স্পাইডার-ম্যান: হোমকামিং এর প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘স্পাইডারম্যান: হোমকামিং’ ও ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’-এ স্পাইডারম্যান আর মিশেল জোনস-এর প্রেমের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শক। এরপর থেকে অনেকবার শোনা গিয়েছে টম হল্যান্ড ও জেনদায়ার প্রেমের গুঞ্জন। অবশেষে গুঞ্জন সত্যি হলো।

পাপারাজ্জিদের ক্যামেরায় তোলা টম হল্যান্ড ও জেনদায়ার একটি অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি গাড়িতে চুমু খাওয়ার সময় ক্যামেরাবন্দী হয়েছেন এই যুগল। আর এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের শুভকামনা ও ভালবাসায় ভাসছেন এই ‘মেড ফর ইচ আদার’ জুটি।

সত্যি হলো টম হল্যান্ড ও জেনদায়ার প্রেমের গুঞ্জন

এতদিন নিজেদের সম্পর্ককে স্রেফ বন্ধুত্ব বলে আসছিলেন টম হল্যান্ড ও জেনদায়া। তবে এই ছবি ছড়িয়ে পড়ার পর সেটা আর বলতে পারবেন না তারা। এই ছবির বিষয়ে অবশ্য এখনও মুখ খোলেননি টম হল্যান্ড ও জেনদায়া।

২০১৭ সালে মুক্তি পায় টম হল্যান্ড ও জেনদায়া জুটির প্রথম ছবি ‘স্পাইডারম্যান: হোমকামিং’। প্রেমের অভিনয় করতে করতে সত্যিকারের প্রেমে পড়ে যাওয়া এই জুটির দ্বিতীয় ছবি ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’ মুক্তি পায় ২০১৯ সালে। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও সুনাম আছে জেনদায়ার।

বিষয়:টম হল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…