চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিটা উপলব্ধি করেছেন জয়শঙ্কর

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৫৫ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৯
সম্পাদকীয়
A A
ভারত-পররাষ্ট্রমন্ত্রী

খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে সোমবার রাতে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিন দিনের এ সরকারি সফর শেষে বুধবার নিজ দেশে ফিরবেন তিনি। তার এ সফর নিয়ে দুই দেশের পক্ষ থেকেই বলা হচ্ছে, দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। জয়শঙ্কর নিজেও ঢাকা পৌঁছেই আশা প্রকাশ করেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছাবে।

তবে মঙ্গলবার তার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর তা আর দ্বি-পাক্ষিক থাকেনি। সঙ্গত কারণেই সেখানে উঠে এসেছে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার কথা। এ জন্যই সময়টাকে খুব গুরুত্বপূর্ণ বলছেন, কূটনীতিকরা। আর মাত্র একদিনই পরই আশ্রয় নেয়া রোহিঙ্গাদের একটা অংশকে দেশে ফিরিয়ে নেয়ার তারিখ নির্ধারণ করেছে মিয়ানমার।

আমরা জানি, গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে, বাংলাদেশ ২২ হাজার রোহিঙ্গার যে তালিকা পাঠিয়েছে, তার মধ্যে থেকে ৩ হাজার ৫৪০ জনকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। ২২ আগস্ট তাদেরকে ফিরিয়ে নেয়া হবে। যদিও সংশয় আছে আদৌ কি রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার? গত দুই বছরে দেশটি কয়েকবার এ ধরনের প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত রক্ষা করেনি। তাই এ নিয়ে সংশয় তৈরি হওয়াটাই স্বাভাবিক।

রোহিঙ্গাদের নিয়ে এই প্রথমবারের মতো ভারত সরাসরি বলেছে, তারাও চায় রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক। আর এজন্য প্রতিবেশী দেশ হিসেবে ভারত সহযোগিতা করবে। জয়শঙ্করের মন্তব্য, ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে ভারতেরও জাতীয় স্বার্থ জড়িয়ে আছে।’

অনেকদিন পর হলেও রোহিঙ্গা সংকট নিয়ে সত্যিটা উপলব্ধি ভারত। আর ভারতের এমন অবস্থান নিশ্চয়ই বাংলাদেশকে শক্তিশালী করবে। কেননা গত দুই বছরে আন্তর্জাতিকভাবে অনেকবার চেষ্টা করা হয়েছে এই সমস্যা সমাধানের জন্য। এমনকি জাতিসংঘও একাধিকার পদক্ষেপ নিয়েছে। কিন্তু ফলাফল কিছুই আসেনি। এই অবস্থায় ভারত যদি সত্যিকার অর্থে রোহিঙ্গাদের পুনর্বাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কাজ করে, তাহলে ইতিবাচক ফলাফল আসতে পারে।

আমরা মনে করি, রোহিঙ্গারা শুধু বাংলাদেশেরই সমস্যা না, ভারতসহ পুরো দক্ষিণ এশিয়ারই বড় সমস্যা। সেটা সবাইকে উপলব্ধি করতে হবে। তবেই এই সমস্যার দ্রুত সমাধান হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস জয়শঙ্করড. এ. কে. আব্দুল মোমেনভারতভারতের পররাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT