জনপ্রিয় কার্টুন সিরিজ মোটু-পাতলু এবার ছোট পর্দায় ধরা দিচ্ছে। এ কার্টুন সিরিজ নিয়ে নির্মিত হচ্ছে কমেডি নাটক মোটু-পাতলু।
রুম্মান-রশীদ খানের লেখা মইনুল ওয়াজেদ রাজীবের পরিচালনায় নাটকে জনপ্রিয় উপস্থাপক মুনমুনকে দেখা যাবে। নাটকের গল্প সাজানো হয়েছে সমাজের নানা সমস্যা মোটু-পাতলুর চোখে ধরা পড়ে এবং সেটি সমাধান করতে তারা এগিয়ে যায়।
নাটকে মোটুর ভূমিকায় অভিনয় করছেন আনন্দ খালেদ এবং পাতলুর ভূমিকায় অভিনয় করছেন চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় কমেডি অভিনেতা চিকন আলী।
আসছে ঈদ আয়োজনে রাখা হচ্ছে মোটু-পাতলু নাটকটি।









