চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যজিতের চার গল্পে নেটফ্লিক্সে ‘রে’ আসছে ২৫ জুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ন ০৮, জুন ২০২১
বিনোদন
A A

প্রতীক্ষার অবসান। মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ‘রে’র ট্রেলার। সত্যজিৎ রায়ের ছোটগল্প নিয়ে তৈরি হওয়া অমনিবাস সিরি‌জ ‘রে’। পরিচালনা করছেন অভিষেক চৌবে, সৃজিত মুখোপাধ্য়ায় এবং ভাষাণ বালা।

আগামী ২৫ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘রে’। সত্যজিৎ রায়ের দূরদর্শী লেখায় আবদ্ধ প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা এবং সত্যের চারটি গল্প হিসেবে বর্ণনা করা হয়েছে ‘রে’তে। সত্যজিৎ রায়ের চারটি ছোট গল্প অবলম্বনে এই অ্যান্থলজি ফিল্ম।

যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী, আলী ফজল, হর্ষবর্ধন কাপুর, কে কে মেনন, রাধিকা মদন, গজরাও রাও, শ্বেতা বসু প্রসাদ, অনিন্দিতা বোস, বিদিতা বাগ, দিব্যেন্দু ভট্টাচার্য, হর্ষবর্ধন কাপুর, চন্দন রায় সান্যাল, আকাঙ্খা রঞ্জন কাপুর প্রমুখ।

মঙ্গলবার প্রকাশিত ট্রেলার নিয়ে উচ্ছ্বসিত দর্শক। বিশেষ করে সত্যজিৎ ভক্ত অনুরাগীরা ভীষণ উত্তেজিত নেটফ্লিক্সের এই ওয়েব ফিল্ম নিয়ে। ট্রেলারের পরতে পরতে রয়েছে রহস্য এবং রোমাঞ্চের ছোঁয়া।

প্রথম পর্বের নাম ‘হাঙ্গামা হ্যায় কিউ বরপা’। মুসাফির আলি, গোপন অতীতের জনপ্রিয় গজল গায়িকা এবং একজন কুস্তিগীর-ক্রীড়াবিদ সাংবাদিকে পরিণত হওয়ার গল্প নিয়ে তৈরি। একসঙ্গে ট্রেনে যাত্রা করার সময় তাদের পরিচয় হয়। পর্বটি পরিচালনা করেছেন অভিষেক চৌবে এবং অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী ও গজরাজ রাও।

দ্বিতীয় পর্ব সৃজিত মুখোপাধ্য়ায় পরিচালিত ‘ফরগেট মি নট’। ইপ্সিতের থ্রিলার ঘিরে গল্প। কর্পোরেট ব্যক্তির রিয়া নামের এক নারীর সঙ্গে পরিচয় হয়। এই পর্বে অভিনয় করেছেন আলী ফজল ও শ্বেতা বসু প্রসাদ।

Reneta

তৃতীয় পর্বেরও পরিচালনার দায়িত্বে পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়। নাম ‘বহুরূপী’। অভিনয়ে কেকে মেনন এবং বিদিতা বাগ। এটা ইন্দ্রাশীষ শাহ নামে এক মেক আপ আর্টিস্টের জীবনের গল্প ঘিরে। যে নিজের অপছন্দের প্রফেশনে আটকে আছে। ব্যর্থ সম্পর্কে এবং ঘোরালো জীবনে আটকে সে।

চতুর্থ পর্বের গল্পে অভিনয়ে হর্ষবর্ধন কাপুর। পরিচালনায় ভাষাণ বালা। এটি এমন এক টাইপকাস্ট অভিনেতার গল্প যে ‘ওয়ান-লুক ভিক’ হিসেবে নিজের ভাবমূর্তি ভেঙে ফেলার লক্ষ্য নিয়েছেন। পর্বটির নাম ‘স্পটলাইট’। -হিন্দুস্তান টাইমস

ট্রেলারে ‘রে’:

Jui  Banner Campaign
ট্যাগ: অমনিবাসঅ্যান্থলজিআলী ফজলকে কে মেননগল্পদিব্যেন্দু ভট্টাচার্যমনোজ বাজপেয়ীরাধিকা মদনরেলিড বিনোদনসত্যজিৎসৃজিত মুখার্জীহর্ষবর্ধন কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT